‘ম্যাডামকে নিয়ে কোনও চাপ নেই, যেদিকে যেতে বলব, সেদিকেই যাবেন’, তাহলে কী সৌরভের কথাতে উঠবস করেন ডোনা, কি বললেন মহারাজ?

Sourav Ganguly about Dona Ganguly: জি বাংলার অত্যন্ত জনপ্রিয় রিয়্যালিটি শো হল ‘দাদাগিরি’। সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় এই শো এক অনন্য মাত্রা পেয়েছে বলা যায়। প্রতিযোগীদের সঙ্গে খেলার মাঝেই নানান ধরণের আড্ডায় মেতে ওঠেন মহারাজ। প্রতিযোগীদের সঙ্গে নানান মজা, আনন্দ করতেও দেখা যায় তাঁকে।

শুধুমাত্র প্রতিযোগীদের জীবন নিয়ে, দাদাগিরির মঞ্চে নিজের পরিবার, মেয়ে, স্ত্রীকে নিয়েও নানান ঘটনার কথা শেয়ার করে থাকেন সৌরভ গঙ্গোপাধ্যায়। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে নিয়েও বেশ মজার মজার কথা বলেন তিনি (Sourav Ganguly about Dona Ganguly)। কখন তিনি বলেন, তিনি স্ত্রীকে ভয় পান আবার কখনও বলেন সেটার ঠিক উল্টোটা। এবার দাদাগিরির মঞ্চে ডোনাকে নিয়ে বেফাঁস মন্তব্য করলেন সৌরভ।

কী ঘটেছে ঘটনাটি (Sourav Ganguly about Dona Ganguly)?

গত সপ্তাহের পর্বে দাদাগিরিতে খেলতে এসেছিলেন এক ম্যারেজ রেজিস্টার। তাঁকে সৌরভ জিজ্ঞাসা করলে তিনি জানান তাঁর চেম্বার বেহালায়। সৌরভ তখন তাঁকে বলেন, তিনি হাওড়া থেকে বেহালা এতদূর চেম্বারে আসেন? ওই প্রতিযোগী জানান, “না। আমার গ্রামের বাড়ি হাওড়ায়। থাকি বেহালা বুড়োশিবতলা। আমি ২০০১-২০০২ সাল থেকে এই কাজ করছি”।

এটা শুনে সৌরভ বলেন, “ওহ তার আগেই আমার বিয়ে হয়ে গিয়েছিল”। এরপরই নিজের ইচ্ছা প্রকাশ করে ওই প্রতিযোগী বলেন, “আমার তো দাদা খুব ইচ্ছে ছিল যে আমি আপনার বিয়ে দেব। কিন্তু আপনি আমায় খুবই নিরাশ করলেন”। তখনই সৌরভ বলেন, “প্রথমটা তো হল না। পরের বার নিশ্চয় বলব” (Sourav Ganguly about Dona Ganguly)

সৌরভের এই কথায় সকলে হেসে ফেলেন। ওই প্রতিযোগী আবার বলেন, ‘ম্যাডাম আপনাকে ছাড়বেন না। উনি মানবেন না”। তা শুনে সৌরভের জবাব, “ম্যাডামকে আমরা সামলে নেব। ম্যাডামকে নিয়ে চিন্তা করবেন না। যেদিকে যেতে বলব, ম্যাডাম সেদিকেই যাবেন” (Sourav Ganguly about Dona Ganguly)। অবশ্য এরপরই বলেন, “এটা কেবল মানবেন না সেটাই নয়। সঙ্গে দেবেও (অর্থাৎ মারবেও)”। সকলে বেশ উপভোগ করেন এমন হাসি-মজা।

উল্লেখ্য, প্রতি শনি ও রবিবার রাত সাড়ে ৯টায় জি বাংলায় সম্প্রচারিত হয় ‘দাদাগিরি’। ছোটো থেকে বড় সকলের মনে জায়গা করে নিয়েছে এই রিয়্যালিটি শো। তবে মনে হচ্ছে, দর্শকের প্রিয় এই রিয়্যালিটি শো শীঘ্রই শেষ হওয়ার পথে। কারণ জি বাংলায় ফের শুরু হতে চলেছে ‘সা রে গা মা পা’। প্রোমোও দেখানো হয়েছে। শুরু হচ্ছে অডিশনও। ফলে ‘সা রে গা মা পা’ শুরু হলে যে কোপ পড়বে ‘দাদাগিরি’তে, তা বেশ স্পষ্ট।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles