যত দিন যাচ্ছে চিটফান্ড কাণ্ডের তৃণমূল রীতিমতো কোণঠাসা হয়ে যাচ্ছে। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের ডাক পেলেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। তাকে ১৮ই মার্চের মধ্যে ইডির সদরদপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন – নন্দীগ্রাম নিয়ে বড় ঘোষণা করলেন নরেন্দ্র মোদী!
কিছুদিন আগেই কুণাল ঘোষকে ইডি বেশ কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করে। সেখানেই তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তদন্তকারী অফিসারদের দেন। সেই তথ্য যাচাই করতেই উঠে আসে মদন মিত্রের নাম। তাই এবার মদন মিত্রকে ডেকে সারদা-কাণ্ড সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞাসাবাদ করা হবে এমনটাই খবর পাওয়া গিয়েছে সূত্র মারফত।
আরও পড়ুন – নন্দীগ্রাম দিবসে বড় পদক্ষেপ তৃণমূলের, কী হবে সেইদিন?
তবে ঘোষিত তৃণমূল প্রার্থীর এইভাবে চিটফান্ড কাণ্ডের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ডাক পড়ায় রীতিমতো বিব্রত শাসক শিবির। তাদের তরফ থেকে এখনো পর্যন্ত কোন পাল্টা বিবৃতি আসেনি।






