ফের শপথগ্রহণ মমতার, সঙ্গে আরও দুই বিধায়ক, বিধানসভায় গিয়ে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল

আজ, বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় ও বাকি দুই জয়ী বিধায়ক অর্থাৎ আমিরুল ইসলাম ও জাকির হোসেন শপথগ্রহণ করবেন। তাদের শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি নিজেই একথা টুইট করে জানিয়েছেন। তবে আগে রাজভবন থেকে সেভাবে কোনও সাড়া না মিললেও, পার্থ চট্টোপাধ্যায়ের অনুরোধের পর বরফ গলে রাজভবনের।

কিন্তু শপথগ্রহণের আগেই ফের পরিবর্তন। তবে এই পরিবর্তন সময়সূচীর। প্রথমে ঠিক ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেবেন প্রথমে। এরপর পালা জাকির হোসেন ও আমিরুল ইসলামের। বেলা পৌনে ১২টা নাগাদ তারা শপথ নেবেন বলে স্থির হয়েছিল।

কিন্তু রাজ্যপাল একটি টুইট করে জানান যে বৃহস্পতিবার বেলা পৌনে ১২টা নয়, এর বদলে দুপুর ২টোর সময় তিনি শপথবাক্য পাঠ করাবেন। কিন্তু হঠাৎ কেন এই সময়সূচীর পরিবর্তন, তা অবশ্য কিছু জানা যায়নি।

https://twitter.com/jdhankhar1/status/1445343918040649730?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1445343918040649730%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fbengal%2Fkolkata%2Fgovernor-jagdeep-dhankar-takes-initiative-to-oath-taking-ceremony-of-mamata-banerjee-and-2-mlas-31633579270378.html

প্রসঙ্গত, এতদিন বিধানসভার স্পিকারই নতুন বিধায়কদের শপথবাক্য পাঠ করাতেন। কিন্তু পার্থ চট্টোপাধ্যায় রাজ্যপালকে আর্জি জানানোর পর রাজভবনের তরফে বার্তা দেওয়া হয়। সেখানে বলা হয় যে এবার থেকে নির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন খোদ রাজ্যপাল। সেই মতোই আজ শপথবাক্য পাঠের দিন স্থির হয়। কিন্তু এরপর এখন হল সময়ের পরিবর্তন।

এসবের মধ্যেই রাজ্যপাল জগদীপ ধনখড় টুইট করে স্পষ্ট করেন যে তিনি আর কোনও জটিলতা বাড়াতে চান না। তিনি জানান যে তিনি বিধানসভায় গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় ও বাকি দুই বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন। তবে বেলা পৌনে ১২টার বদলে তা হবে আজ দুপুর ২টোর সময়।

RELATED Articles