কঠিন হচ্ছে করোনা পরিস্থিতি! ১৫ই মে পর্যন্ত বন্ধ জাদুঘর, সায়েন্স সিটি, ভিক্টোরিয়া সহ একাধিক দর্শনীয় স্থান

দেশে ক্রমে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। ততই নিম্নমুখী মানুষের সচেতনতা বোধ।ফের শুরু হয়ে গেছে মৃত্যু মিছিল। আজ সমস্ত রকম রেকর্ডকে ফের ভেঙে দিয়েছে করোনা। দৈনিক আক্রান্তের সংখ্যা পেরিয়েছে দু’লাখ।   এরইমধ্যে পশ্চিমবঙ্গে চলছে ভোট। ‌ দেশের অন্যত্র কুম্ভের মেলা। উত্তরপ্রদেশে পঞ্চায়েত নির্বাচন। হু হু করে বাড়ছে বাড়ছে করোনার আতঙ্ক। ইতিমধ্যেই মহারাষ্ট্রে লকডাউন ঘোষণা করা হয়েছে। দিল্লিতে সপ্তাহান্তে কার্ফু জারি হয়েছে। ‌আজ বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ এবং জনবহুল মেট্রো স্টেশন।

এরই মধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। তাদের অধীনস্থ দেশের বিভিন্ন শহরের একাধিক দর্শনীয় স্থান বন্ধ করে দেওয়া হল। কলকাতায় বন্ধ হল ভারতীয় জাদুঘর, বিড়লা প্লানেটোরিয়াম, সায়েন্স সিটির মতো দর্শনীয় স্থানগুলো। আগামী ১৫ই মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবারই এই মর্মে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। টুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেলও।

কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, “করোনা পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সংস্থা এএসআইয়ের অধীনে থাকা সমস্ত স্মৃতিসৌধ এবং মিউজিয়াম জরুরিভিত্তিতে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৫ই মে পর্যন্ত বা পরবর্তী বিজ্ঞপ্তি জারি হওয়া পর্যন্ত এগুলি সাধারণ মানুষের জন্য বন্ধ থাকবে।”

RELATED Articles