BREAKING: নন্দীগ্রামে শুভেন্দুকে পিছনে ফেলে জয়ী মমতা, দিলেন বিশেষ বার্তা

লড়াই শেষ। অবশেষে নন্দীগ্রামে ১২০১ ভোটে জয়ী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকাল থেকেই চলছে ভোট গণনা। এবারের বিধানসভা নির্বাচনের মূল আকর্ষণ কেন্দ্র ছিল নন্দীগ্রাম। তৃনমূল সুপ্রিমো নিজেই এই কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছিলেন তিনি। তাঁর বিপক্ষে ছিলেন তাঁরই এককালের সহযোদ্ধা শুভেন্দু অধিকারী।

গত বছরের ডিসেম্বর মাসে শুভেন্দু তৃনমূল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেন। প্রার্থীও নির্বাচিত হন বিজেপির তরফে। তিনি দাবী করেছিলেন যে তিনি মমতাকে ৫০ হাজার ভোটে হারাবেন। কিন্তু শেষরক্ষা হল না। হেরে গেলেন তিনি। জিত হাসিল করে নিলেন তৃনমূল নেত্রী। শুধু নন্দীগ্রামই নয়, এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ২৯২টি আসনের মধ্যে ২১৪টি আসনেই জিতেছে তৃনমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ই তৃতীয়বার রাজ্যে সরকার গড়বেন, তা একেবারে স্পষ্ট।

আরও পড়ুন- চূড়ান্ত ফলাফল এখনও বাকী, ইতিমধ্যেই মমতাকে প্রথম অভিনন্দন বার্তা জানালেন অখিলেশ যাদব

ইতিমধ্যেই, তৃনমূল কর্মী-সমর্থকরা জিতের উল্লাস শুরু করে দিয়েছেন। তবে এদিন জিতে গিয়ে দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন মমতা। তিনি বলেন, “প্রবল সংক্রমণ ছড়াচ্ছে কোভিড।, তাই আপনারা সংযত থাকুন। জমায়েত করবেন না। এই কঠিন লড়াইয়ের পর জয় নিশ্চয় আনন্দের। কিন্তু করোনার কথা ভেবে এটুকু সংযম আমাদের রাখতেই হবে”।

আরও অন্যান্য খবর