এই সব কিছুরই অন্তিম দিন ছিল আজ। আর সেখানেই বাংলার মানুষ রায় দিল তৃণমূল সরকারেই রয়েছে আস্থা। প্রায় এক পেশে খেলে বেরিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন কেন্দ্রে কারা জয়ী হলেন।
নন্দীগ্রাম কেন্দ্রে ১২ হাজার ভোটে প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী কে হারিয়ে জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
খড়গপুর সদরে জিতলেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়।
সোনারপুর দক্ষিণে জিতলেন তৃণমূল প্রার্থী লাভলী মৈত্র।
বিজেপি প্রার্থী শমীক লাহিড়ী কে হারিয়ে রাজারহাট গোপালপুর জিতলেন তৃণমূল প্রার্থী অদিতি মুন্সি।
কৃষ্ণনগর উত্তরে তৃণমূল প্রার্থী কৌশানী মুখার্জীকে হারিয়ে জিতেছেন বিজেপি প্রার্থী মুকুল রায়।
কলকাতা বন্দরে জয়ী তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম।
বালিগঞ্জ কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী সুব্রত মুখার্জি।
শিবপুরে জয়ী তৃণমূল প্রার্থী তথা ক্রিকেটার মনোজ তিওয়ারি।
আসানসোল দক্ষিনে পরাজিত তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।
সোনারপুর দক্ষিণ পরাজিত বিজেপি প্রার্থী অঞ্জনা বসু।
ডোমজুড়ে পরাজিত বিজেপি প্রার্থী রাজীব ব্যানার্জি।





