BREAKING: হুইলচেয়ারেই প্রচারে বেরোবেন, হাসপাতালের বেডে শুয়ে বার্তা মমতার

আজ বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ এসএসকেএম-এর অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় মেডিক্যাল বুলেটিনে জানান যে, মুখ্যমন্ত্রীর পায়ের চোট গুরুতর। এখনও ব্যাথা রয়েছে।

আরও পড়ুন- বড় খবরঃ এবার বেসুরো অনুব্রত মণ্ডল! খেলা হবে না বীরভূমে?

এরপর সে ব্যথা নিয়েই কিছুক্ষণ পর হাসপাতালের বেডে শুয়ে ভিডিওতে বার্তা দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, “আগামী দু-তিনদিনের মধ্যেই ঠিক হয়ে যাবো। ভোট প্রচারের কোনও কর্মসূচী নষ্ট হবে না। তবে কয়েকদিন ভোটের প্রচার করতে হুইলচেয়ারে ঘুরতে হবে”।

https://twitter.com/AITCofficial/status/1369937864960581633

এদিন হাসপাতাল থেকেই দলের কর্মী-সমর্থকদের শান্ত থাকার, মাথা ঠাণ্ডা রাখার আবেদনও জানান মমতা। বলেন যে এরকম একটা দুর্ঘটনার জন্য তাঁর বড় চোট লেগেছে। এও বলেন যে, তাঁর হাতে পায়ে চোট লেগেছে, মাথা ও বুকে ব্যথা রয়েছে। সকলকে সংযত থাকার আবেদনও জানান তিনি।

RELATED Articles