প্রধানমন্ত্রীর বৈঠক বয়কট মমতার পূর্বপরিকল্পিত! টুইটারে আক্রমণাত্মক রাজ্যপাল ধনখড়

যশ পরবর্তী প্রধানমন্ত্রীর বৈঠকে প্রথমে থাকবেন বলে সম্মতি জানালেও পরে তা এড়িয়ে যান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গেই এই বৈঠকে যোগ দেননি মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।  ১৫ মিনিটের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দিঘার পথে উড়ে যান মমতা-আলাপন। আর এর ফল হিসেবেই খাড়া নেমে আসে আলাপনের ওপর। তিন মাসের জন্য মুখ্য সচিব পদের মেয়াদ বৃদ্ধি হলেও তাঁকে তড়িঘড়ি দিল্লি ডাকে কেন্দ্র। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কৌশলে গতকালই মুখ্য সচিব পদে ইস্তফা দিয়েছেন আলাপন। আগামী তিন বছরের জন্য মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

জানা গিয়েছিল উক্ত বৈঠকে শুভেন্দু অধিকারীকে শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে নিমন্ত্রণ পাঠানোর জন্য ওই বৈঠক এড়িয়ে যান মমতা। তবে এদিন ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত বাড়িয়ে জগদীপ ধনখড় টুইট করে দাবি করলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কলাইকুণ্ডায় রিভিউ বৈঠক বয়কট নিজের পূর্ব পরিকল্পনা অনুযায়ীই করেছেন। এই কথা নাকি তিনি আগেই জানতেন l

আর‌ও পড়ুন:আচ্ছা চলতা হুঁ, দুয়ায়োঁ মে ইয়াদ রাখনা, কলার টিউন শুনিয়ে কাকে বিদায় বার্তা দিচ্ছেন মুকুল পুত্র শুভেন্দু?

বাংলার রাজ্যপাল দাবি করে জানিয়েছেন, ২৭শে মে রাতে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ফোনে জানিয়েছিলেন, বৈঠকে শুভেন্দু অধিকারী উপস্থিত থাকলে, তিনি থাকবেন না। আর ২৮ মে সেই পরিকল্পনা অনুযায়ীই মুখ্যমন্ত্রী এবং মুখ্যসচিব বৈঠক বয়কট করেন।

রাজ্যপালের আর‌ও দাবি, সেদিনের বৈঠক সংক্রান্ত বিষয়ে অসত্য কথা বলছেন মুখ্যমন্ত্রী। তাঁর এই পদক্ষেপ অগণতান্ত্রিক ও অসাংবিধানিক‌। ধনখড় অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর সম্পূর্ণ পরিপন্থী।

বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কী অভিযোগ করে টুইট করেছেন রাজ্যপাল?

রাজ্যপাল টুইটে লেখেন, “গত ২৭শে মে রাত ১১টা বেজে ১৬ মিনিটে মমতা বন্দ্যোপাধ্যায় আমায় একটি মেসেজ করেছিলেন। তিনি লিখেছিলেন, ” আমি কি আপনার সঙ্গে কথা বলতে পারি? খুব জরুরি।” সেই কথাবার্তাতেই মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক বয়কট করার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন বলে দাবি করেন রাজ্যপাল।

তিনি লেখেন, “উনি আমায় ফোন করে ইঙ্গিত দিয়েছিলেন, ওই বৈঠকে যদি বিজেপি যদি নেতা শুভেন্দু অধিকারী থাকে তাহলে তিনি সদলে ওই বৈঠক বয়কট করবেন।

প্রসঙ্গত এই কথাটি নবান্নের তরফে কেন্দ্রেও জানিয়ে দেওয়া হয়েছিল‌।

RELATED Articles