অবশেষে স্বীকার। শেষ পর্যন্ত নিজেই স্বীকার করলেন যে তিনি অভিনেতা যশ দাসগুপ্তের সঙ্গে প্রেম করছেন। দীর্ঘদিন ধরেই চলছে নানান জল্পনা। কিন্তু আসল সত্যিটা জানা ছিল না কারোরই। তবে এবার নিজের মুখেই একথা স্বীকার করে নিলেন অভিনেত্রী নুসরত জাহান।
গত বছর পুজোর পর থেকেই শোনা যায় যে সম্পর্কে ছেদ পড়েছে নুসরত ও নিখিলের। আলাদা থাকতেও শুরু করেন তারা। এরই মধ্যে গুঞ্জন ওঠে নুসরত ও যশের ঘনিষ্ঠতা নিয়ে। নিখিল ও নুসরতের সংসার ভাঙার কারণ যশই, এমনও কথা চাউর হয়ে যায়।
আরও পড়ুন- ঐন্দ্রিলা এখন অতীত! এই মহিলার সঙ্গেই সাত পাকে বাঁধা পড়লেন অভিনেতা অঙ্কুশ
এরপর যশ ও নুসরতের রাজস্থান ট্রিপের ছবি নিয়ে শুরু হয় জল্পনা। অবশেষে জল্পনা উস্কে যশের হাত ধরেই নিজের ছবি ‘ডিকশিনারি’র প্রিমিয়ারে হাজির হন নুসরত। তবে নিজেদের সম্পর্ক বা নিজের সংসার ভাঙা নিয়ে কখনও মুখ খোলেন নি নুসরত। এমনকি, নুসরতের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে মুখে কুলুপ আঁটেন যশও।
তবে নুসরতের স্বামী নিখিলের সোশ্যাল মিডিয়ার নানান পোস্টে উঠে আসতে থাকে অভিনেত্রীকে পরোক্ষভাবে লেখা নানান কথা। তবে সরাসরি কখনই কোনও কথা বলতে চান নি নিখিলও। মাঝে গুঞ্জন ওঠে নিখিল ও নুসরতের ডিভোর্স নিয়েও।। তবে ভোটের কারণে তা আর এগোয়নি।
এবার কার্যত সকলের সামনেই নুসরত স্বীকার করলেন যে তিনি যশের সঙ্গে প্রেম করছেন। গতকাল প্রথমসারির একটি সংবাদপত্রের সমীক্ষায় টলিউডের কাঙ্খিত নারীর তালিকায় জায়গা তৃতীয় স্থানে জায়গা করে নেন নুসরত। সেই আর্টিকেলেই নুসরতের রিলেশনশিপ স্ট্যাটাসে লেখা, ‘ডেটিং- যশ দাশগুপ্ত’। আর এই প্রতিবেদনটিই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেন নুসরত।

আরও পড়ুন- প্রিয়াঙ্কার সঙ্গে ছবি পোস্ট করে নস্টালজিয়া উস্কে দিলেন রাহুল, তবে কী মান-অভিমানের পালা শেষ?
মুহূর্তে ভাইরাল হয় এই পোস্ট। কার্যত এই পোস্টের মাধ্যমেই নুসরত বুঝিয়ে দিলেন যে তিনি যশকে ডেট করছেন। এমনকি, তাদের লিভ-ইনের কথাও এখন টলিউডে চর্চায় রয়েছে। অভিনেত্রীর এই পোস্ট দেখে অনেকেই তাঁকে কটাক্ষ করেছেন। অনেকে আবার যশের সঙ্গে তাঁর সম্পর্ককে ‘নোংরা’ বলে দেগেছেন। স্বামীকে ছেড়ে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক মেনে নেননি অনেকেই। তবে সে যাই হোক, অভিনেত্রী তাতে থোড়াই কেয়ার করেন। তিনি তো এখন যশের প্রেমে মশগুল।





