ফের চাকরির ঘোষণা মমতার, দেওয়া হবে ৩০ হাজার চাকরি, আজই ১১ হাজার নিয়োগপত্র দিলেন মুখ্যমন্ত্রী

ফের চাকরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে বাংলার ছেলেমেয়েদের  হাতে নিয়োগপত্র তুলে দিলেন মমতা। বললেন, “উৎকর্ষ বাংলা সত্যিই আজ উৎকর্ষতার পরিচয় দিয়েছে”। এদিন বিপুল চাকরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

আজ নেতাজি ইন্ডোর থেকে মমতা বলেন, “বাংলা বিশ্বের সেরা। এ রাজ্যের ছেলেমেয়েরা রাজ্যকে গর্বিত করেছে। গোল একমাত্র বাংলাই দেবে। বাংলাই গোল দেওয়ার ক্ষমতা থাকে”।

এদিনের এই অনুষ্ঠান মঞ্চ থেকে ১১ হাজার চাকরির নিয়োগপত্র দেওয়া হয় বাংলার ছেলেমেয়েদের। আগামী ১৫ তারিখ আরও ৭ হাজার নিয়োগপত্র দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। শুধু তাই-ই নয়, তাঁর পরপর জেলা সফরে মোট ৩০ হাজার নিয়োগপত্র দেওয়া হবে বলে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিনের অনুষ্ঠানে মমতা বলেন, “আমার টার্গেট কর্মসংস্থান। দেশে যখন ৪৫ শতাংশ কর্মসংস্থানের হার কমেছে। তখন এ রাজ্যে ৪০ শতাংশ বেড়েছে। ৪০ শতাংশ দারিদ্রতাও দূরীকরণ হয়েছে বাংলায়। কিন্তু, কতগুলো লোক তা চায় না। গণ্ডোগোল করে বেড়াচ্ছে। শুধু এজেন্সি রাজ চালাচ্ছে। কোনও উন্নয়ন নেই”।

RELATED Articles