যেখানে মোদী সেখানে নেই মমতা। দেশীয় রাজনীতিতে এটা প্রায় প্রবাদের পর্যায়ে পৌঁছে গেছে। যেকোনও বৈঠকেই সবার আগে যিনি অংশগ্রহণ করবেন না বলে জানান তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী ২০শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নীতি আয়োগের পরিচালনা পরিষদের সভায়ও এবার তিনি অংশ নেবেন না বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত বাংলায় আসন্ন এপ্রিল-মে মাসেই অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। তার আগেই
উল্লেখ্য, একটি আনুষ্ঠানিক বিবৃতি অনুসারে, শনিবার অনুষ্ঠিত পরিষদের এই বৈঠক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। এতে কৃষি, অবকাঠামো, নির্মাণ ও মানবসম্পদ উন্নয়নের বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে। আসলে এই পরিষদ সরকারি থিঙ্ক ট্যাঙ্কের শীর্ষ সংগঠন। সমস্ত মুখ্যমন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর, অনেক কেন্দ্রীয় মন্ত্রী এবং সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা এর সদস্য।
তৃণমূল কংগ্রেসের একজন প্রবীণ নেতার কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায় ২০শে ফেব্রুয়ারি নীতি আয়োগের বৈঠকে অংশ নিতে নাও পারেন।” এর আগেও মমতা নীতি আয়োগের সভাগুলিতে অর্থহীন বলে যোগ দেননি।





