মাতৃদিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী, কী কী প্রকল্প নিয়েছেন মায়েদের জন্য জানালেন বিশদে

এবার আন্তর্জাতিক মাতৃদিবসে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মাতৃ দিবসে রাজ্যের সমস্ত মায়েদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী।

এই উপলক্ষ্যে টুইটারে রাজ্যের মায়েদের সম্মানার্থে সরকার কী কী পদক্ষেপ করেছে তারও একটি তালিকাও তুলে ধরেন তিনি। একাধারে মায়েদের নামে যেমন উড়ালপুল, সংগ্রহশালা তৈরি করেছেন তেমনই তাঁদের সুবিধার্থে একাধিক প্রকল্পও তৈরি করেছে রাজ্য সরকার। এগুলোই তিনি বিশদে টুইটে তুলে ধরেন।

প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার গোটা বিশ্বে মাতৃ দিবস উদযাপিত হয়। তাই রবিবার পরপর দুটি টুইট করেন মুখ্যমন্ত্রী। প্রথম টুইটে তিনি লেখেন, “আজকের এই বিত্র দিনে সকল মায়েদের শুভেচ্ছা জানাই। তাঁদের সেলাম জানাতে আমরা মায়েদের নামে উড়ালপুল (মা ফ্লাইওভার), জাদুঘর (মাদার ওয়্যাক্স মিউজিয়াম) তৈরি করেছি। এমনকী, শ্লোগানও তৈরি করেছি তাঁদের নামে, মা-মাটি-মানুষ।সকলে মাকেই আমরা নিজের মায়ের মতো শ্রদ্ধা করি।” পরের টুইটটিতে তিনি লেখেন, “আমরা মায়েদের কল্যাণের কথা ভেবে একাধিক প্রকল্প শুরু করেছি। যেমন-মাদার এন্ড চাইল্ড হাব, মাতৃযান পরিষেবা, মহিলাদের পরিবারের প্রধান হিসেবে গণ্য করে স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড বানানো হয়েছে। এমনকী, মাতৃত্বের জন্য সরকারি মহিলা কর্মীদের জন্য ৭৩১ দিনের ছুটির ব্যবস্থা করা হয়েছে।”

রাজ্য সরকারের এই প্রয়াসকেই সাদর অভ্যর্থনা জানিয়েছেন রাজ্যবাসী।

RELATED Articles

Leave a Comment