‘রামনবমী নিয়ে ভাববেন না, আল্লাহর নামে প্রার্থনা করুন’, রামনবমীতে অশান্তির আশঙ্কা করে সতর্কবার্তা মমতার

Mamata Banerjee warned for Ram Navami: আগামী বুধবার অর্থাৎ ১৭ এপ্রিল রামনবমী। বিগত কয়েক বছর ধরেই রামনবমীতে মিছিল হচ্ছে রাজ্যে। আর কয়েকদিন পরই লোকসভা নির্বাচন। ফলে রামনবমীতে যাতে কোনও অশান্তির পরিবেশ তৈরি না হয়, সেই জন্য নির্বাচন কমিশনের তরফে রাজ্য পুলিশের ডিজি ও এডিজিকে নির্দেশ দেওয়া হয়েছে। এবার রামনবমীতে অশান্তির আশঙ্কা করে সকলকে এবার সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee warned for Ram Navami)।  

আজ, সোমবার কোচবিহারের রাসমেলার মাঠে তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বসুনিয়া সমর্থনে নির্বাচনী সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের এই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “দাঙ্গাও করতে পারে। দাঙ্গা করার জন্য রেডি হয়ে আছে। প্লিজ দয়া করে কেউ দাঙ্গায় যাবেন না, আপনাকে যদি গালিও দেয় (Mamata Banerjee warned for Ram Navami)। আপনাদের যিনি প্রার্থী তিনি বকলমে একজন বড় গুন্ডা সরদার। মানে আমাদের সরদারজি না। গুন্ডাদের মাফিয়াদার। সরদার কথাটা আমি প্রত্যাহার করলাম। তিনি কিন্তু আবার আগুন লাগাবেন। তিনি কিন্তু আবার গুলি চালিয়ে দেবে আগেরবার শীলতকুচির মতো। তিনি কিন্তু আবার আপনাদের বিপদে ফেলবে”।

এরপর মুসলিমদের উদ্দেশে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন (Mamata Banerjee warned for Ram Navami), “আমি সংখ্যালঘু ভাই – বোনদের বলব। যদি দেখেন স্লোগান দিচ্ছে সতেরো তারিখ, ওটা ওদের দাঙ্গা করার দিন। আমি মনে করি ওটা মানুষের সন্মানের দিন হোক। গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লার নামে প্রার্থনা করবেন। ওদের বিদায় চাইবেন। কিন্তু কেউ কোনও প্ররোচনায় পা দেবেন না”।

এদিন মমতা এও বলেন (Mamata Banerjee warned for Ram Navami), “আমাদের শান্তি রক্ষা করতে হবে। ওরা চায় দাঙ্গা করে NIA ঢুকিয়ে দিয়ে ভোটটা যাতে না হয়। আর ভোটটা যাতে ওরা ছাপ্পা মেরে দেয়”।

রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চপারে আয়কর হানা নিয়েও এদিনের সভায় মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “অভিষেকের একটা বৈঠক ছিল। ওর কপ্টারে আয়কর চলে গিয়েছে। সেখানে নাকি সোনা আর টাকা আছে। আমরা ও সব নিয়ে ঘুরি না। ওটা বিজেপি করে। আমাদের কিছু প্রয়োজন হলে মায়ের কাছে আঁচল পেতে দাঁড়াব”।

RELATED Articles