‘২১ সালের বিধানসভা ভোটের আগের আমার হাত ধরে বিজেপিতে আসতে চেয়েছিলেন উদয়ন’, লোকসভা ভোটের মুখে বোমা ফাটালেন শুভেন্দু

Suvendu Adhikari and Udayan Guha:  সামনেই লোকসভা নির্বাচন। আর মাত্র ৪ দিন বাকি হাতে। সমস্ত রাজনৈতিক দলের মধ্যে প্রস্তুতি এই মুহূর্তে তুঙ্গে। চলছে জোরকদমে ভোট প্রচার। আগামী ১৯ এপ্রিল রয়েছে প্রথম দফার ভোট। এদিন রাজ্যের তিন আসন জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুদুয়ারে রয়েছে ভোট। এবার উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারে গিয়ে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari and Udayan Guha)

কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক ও রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর মধ্যে সংঘর্ষ কারোর অজানা নয়। কিছুদিন আগেই প্রকাশ্য রাস্তায় তাদের বচসা, হাতাহাতি হতে দেখা যায়। দু’পক্ষের মধ্যে তুমুল অশান্তির ছবি ধরা পড়ে। এরই মধ্যে আজ, সোমবার ভোট প্রচারের জন্য দিনহাটায় গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এই দিনহাটার বিধায়ক হলেন উদয়ন গুহ। এদিনের এই নির্বাচনী সভা থেকেই উদয়ন গুহকে নিয়ে এক মন্তব্য করেন শুভেন্দু (Suvendu Adhikari and Udayan Guha)

কী বলেছেন শুভেন্দু (Suvendu Adhikari and Udayan Guha)?     

এদিন প্রথমেই উদয়নের উদ্দেশে শুভেন্দু (Suvendu Adhikari and Udayan Guha) বলেন, “উদয়ন গুহ কোথায় আপনি? আপনি বলেছিলেন বিরোধী দলনেতা দিনহাটায় এলে বেঁধে রাখবেন। দড়ি আনুন আমি যাচ্ছি। সিকিউরিটি ছাড়াই যাচ্ছি”।

শুভেন্দু দাবী, “২০২১ সালে বিধানসভা ভোটের আগে এই উদয়ন গুহ (Suvendu Adhikari and Udayan Guha) আমার হাত ধরেছিলেন বিজেপিতে ঢোকার জন্য। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে সুনীল মণ্ডলের সল্টলেকের সরকারি ফ্ল্যাটে গিয়েছিলেন। এটা বলে দিয়ে গেলাম। অস্বীকার করতে পারলে করুন”।

এরপরই বিরোধী দলনেতা বলেন, “আমি কথা দিয়ে গেলাম, এই উদয়ন গুহ (Suvendu Adhikari and Udayan Guha) আর বিশু ধর— এই দু’জনের জন্য বিজেপির দরজা চিরকালের জন্য বন্ধ থাকবে”।

এরপর আবার উদয়নকে ‘লম্পট’ বলে উল্লেখ করে শুভেন্দু (Suvendu Adhikari and Udayan Guha) বলেন, “এখানে একটা লম্পট আছেন, যিনি ভাইপোর পদলেহন করতে গিয়ে নিজের বাবাকেও চোর বলেছেন। তিনি নাকি বলেছেন আমি দিনহাটায় এলে বেঁধে পেটাবেন। আমিও চ্যালেঞ্জ করছি, কোথায় যেতে হবে বলুন। সেখানেই যাব। দেখি আপনার কত বড় ক্ষমতা। আপনি যদি কমল গুহ বাবুর সুপুত্র হয়ে থাকেন, দড়িটা আনুন। আমি যাচ্ছি”।

তবে শুভেন্দুর এই দাবী পুরোপুরি অস্বীকার করেন উদয়ন গুহ (Suvendu Adhikari and Udayan Guha)। তাঁর কথায়, “সে তো আমিও অনেক কথা বলতে পারি। দিন ক্ষণ স্থান ধরে বলে দিতে পারি। কিন্তু বললেই তো হল না, একটা প্রমাণ দেখান। আর যদি বলে থাকি, তাহলে ২১ সালে বিজেপির প্রার্থীর হয়ে প্রচারে এসে এই কথাটা কেন বলেননি”?

তিনি এও বলেন, “যাওয়ার কথা ভাবলে বিজেপির অন্য নেতাদের সঙ্গে কথা বলতাম, ওর হাত ধরার আমার কী প্রয়োজন ছিল”।

RELATED Articles