BIG BREAKING: ‘আমাকে গ্রেফতার করতে হবে’, নিজাম প্যালেসে দাবী মমতার! মন্ত্রী-বিধায়কদের পর কী এবার খোদ মুখ্যমন্ত্রীর পালা?

এবার নিজাম প্যালেসে গেলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, এর আগে তিনি যান ফিরহাদ হাকিমের বাড়ি। সেখান থেকে সোজা তিনি চলে গিয়েছেন সিবিআই দফতরে।

নিজের নিরাপত্তারক্ষীদের বাইরে রেখেই তিনি প্রবেশ করেছেন নিজাম প্যালেসের ১৫ তলায়। সেখানেই রয়েছেন সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া তিন বিধায়ক ও দুই মন্ত্রী।

নিজাম প্যালেসে প্রবেশ করার সময় মমতাকে জিজ্ঞাসা করা হয়, তিনি কেন এসেছেন। এই উত্তরে তিনি বলেন যে তিনি তাঁর দলের বিধায়কদের সঙ্গে দেখা করতে এসেছেন। তবে তিনি তাঁর দলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে পারলেন কী না, এ বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।

তবে ফিরহাদ হাকিমের আইনজীবী অনিন্দ্য রাউত জানিয়েছেন যে, নিজাম প্যালেসে পৌঁছে সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলেন মমতা। কোনওরকম নোটিশ ছাড়া কেন মন্ত্রী, বিধায়কদের গ্রেফতার করা হল, এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এমনকি, মুখ্যমন্ত্রী এমনও দাবী করেন যে এবার তাঁকেও গ্রেফতার করতে হবে, তা নাহলে তিনি সিবিআই দফতর ছাড়বেন না।

প্রসঙ্গত, আজ, সোমবার সকালেই ফিরহাদ হাকিমের চেতলার বাড়ি থেকে তাঁকে নারদ কাণ্ডের দায়ে গ্রেফতার করে সিবিআই আধিকারিক। গ্রেফতার হয়েছেন মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়ও। তাদের নিজাম প্যালেসে আনা হয়েছে। সেখানে রয়েছেন রত্না চট্টোপাধ্যায়ও। তাদের বিরুদ্ধে আজই চার্জশিট পেশ হওয়ার কথা।

RELATED Articles