আরজি কর কাণ্ডকে (RG Kar Incident) নিয়ে তোলপাড় গোটা রাজ্য। উত্তপ্ত রাজ্য-রাজনীতি। নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে, শুক্রবার মৌলালি থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত একটি পদযাত্রায় সামিল হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর সঙ্গে মিছিলে পা মেলান মন্ত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, এমপি মহুয়া মৈত্র, রচনা ব্যানার্জি, সায়নী ঘোষ, জুন মালিয়া, শতাব্দী রায়, দোলা সেন, বিধায়ক অদিতি মুন্সি প্রমুখ।
মিছিলের পর সংক্ষিপ্ত ভাষণ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ”আগামীকাল সব ব্লকে ব্লকে দোষীদের ফাঁসির দাবিতে এবং রাম-বাম-এর চক্রান্তের বিরুদ্ধে মিছিল করবেন। আমরা চাই সত্য উদঘাটিত হোক। কিন্তু অসত্য ঘটনা নিয়ে কেউ কেউ ভুয়া ভিডিয়ো তৈরি করে অসত্য সংবাদ দিয়ে মানুষের মনকে উত্তেজিত করে দিচ্ছে।”
মুখ্যমন্ত্রী আরও বলেন, “সত্যটাকে লুকিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ার সব খবর সত্যি নয়। কেউ কেউ পয়সা কামানোর জন্য ডিজিটাল প্লাটফর্মে তৈরি করেছে। ওগুলো পলিটিক্যাল পার্টি স্পনসর্ড।আমার হৃদয়টা জ্বলে পুড়ে যাচ্ছে। আমি এ ঘটনা সহ্য করতে পারছি না। আমি রাজনীতি করি কিন্তু তার আগে একজন মানবিক মানুষ। আমি আমার জীবনে কোন ক্ষতি করিনি।”
তবে এসবের মধ্যে একি বলে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী! দোষীকে শাস্তি দেওয়ার দাবিতে স্লোগান তুললেই মুখ ফসকে বলে ফেলেন, ‘নির্যাতিতার ফাঁসি চাই, ধর্ষিতার শাস্তি চাই।” মুখ্যমন্ত্রীর এহেন বক্তব্য হাসির রোল নেট পাড়ায়। আদপে মুখ্যমন্ত্রী দোষীকে শাস্তি দেওয়ার দাবি জানিয়েছিলেন। তবে উত্তেজিত হয়ে বলে ফেলেন অন্যকিছু।
দেখুন সেই ভিডিওঃ
সমাজমাধ্যমে রীতিমতো ভাইরাল এই ভিডিও। এক জনপ্রিয় ইউটিউবার নিজের সমাজমাধ্যমে ভিডিয়োটি শেয়ার করে মজা করে লিখছেন, “এটা শোনার পর মনে হচ্ছে কেউ আমাকেই ফাঁসিতে ঝুলিয়ে দে ভাই।”





