খেলার মাঠেই আর জি কর কাণ্ডের তীব্র প্রতিবাদ জানাতে পারে দুই দলেরই সমর্থক, বিশৃঙ্খলার ভয়ে বাতিল কলকাতা ডার্বি

রাত পোহালেই ছিল মরশুমে সবথেকে বড় ম্যাচ, কলকাতার ডার্বি। কিন্তু আর জি করের ঘটনার প্রতিবাদ পড়তে পারে খেলার মাঠে। সেই কারনেই বাতিল করা হল ডার্বি। কোনও স্থগিত নয়, একেবারের জন্যই বাতিল করা হয়েছে ম্যাচ।

আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় রাজ্য তথা গোটা দেশজুড়ে চলছে বিক্ষোভ, আন্দোলন। দিকে দিকে গড়ে উঠেছে প্রতিবাদের ভাষা। রাস্তায় নেমেছে সাধারণ মানুষ। সকলের একটাই দাবী, দোষীদের শাস্তি হোক। এই প্রতিবাদের ছায়া পড়তে পারে কলকাতার ডার্বির উপরেও। সেই কারণেই বাতিল হয়ে গেল কলকাতা ডার্বি।

সূত্রের খবর, দুই দলের সমর্থকদের একাংশ সিদ্ধান্ত নিয়েছেন যে কলকাতার ডার্বিতে আর জি করের ঘটনা নিয়ে প্রতিবাদ জানানো হবে। সেই কারণে বানানো হচ্ছে ব্যানার, স্লোগান লেখা জার্সিও তৈরি করা হচ্ছে। দুই দলের সমর্থকরাই গ্যালারি থেকে প্রতিবাদ জানাবেন বলে খবর। সেই কারণে বিশৃঙ্খলার ভয়ে ডার্বি বাতিল করা হয়েছে বলে খবর।

দুই দলেরই সমর্থকরা ডার্বির দিন খেলার মাঠেই খেলার আগে ও পরে আর জি কর কাণ্ড নিয়ে প্রতিবাদ জানাতে পারে বলে খবর মিলেছে। এর জেরে চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হবে। সেকথা মাথায় রেখেই এবার বাতিল করা হয়েছে ডার্বি।

জানা গিয়েছে, কোনও স্থগিত নয়, একেবারের জন্যই বাতিল করা হয়েছে খেলা। ডুরান্ড কমিটির তরফে জানানো হয়েছে, আগামীকালের ম্যাচ বাতিল হওয়ায় দুই দলকেই ১ পয়েন্ট করে দেওয়া হবে। আর এরপর কলকাতায় যে সমস্ত ডার্বি হওয়ার কথা রয়েছে, সেই সমস্ত খেলা হবে জামশেদপুরে। কলকাতার পরিস্থিতি আপাতত উত্তাল, সেই কারণেই ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত।    

তবে ডার্বি পিছিয়ে যাওয়ার আরও কারণও অবশ্য রয়েছে। কলকাতার ডার্বি মানে অতিরিক্ত নিরাপত্তা। বাড়তি পুলিশ মোতায়েন করতে হয় মাঠের চারপাশে। আর এখন কলকাতায় নানান জায়গায় চলছে মিছিল, ধর্না। ফলে সেখানে মোতায়েন রয়েছে পুলিশ। আবার আর জি করে নিরাপত্তার জেরে দ্বিগুণ পুলিশ মোতায়েন রয়েছে। ফলে ডার্বির জন্য আবার বেশি পুলিশ মোতায়েন করাটা বেশ মুশকিল এই মুহূর্তে। সেই কারণেও বাতিল করা হয়েছে ডার্বি।

আরও অন্যান্য খবর