বাংলায় বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিমবঙ্গীয় রাজনীতির আঙিনা। নাগাড়ে বাড়ছে একে অপরকে আক্রমণের তেজ। শালীনতা হারাচ্ছে বাংলা ভাষা। এবার মমতা বন্দ্যোপাধ্যায় কে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা বাবুল সুপ্রিয়।
“যে সমস্ত ভাল মানুষ ছিলেন তাঁরা তৃণমূলের ওয়াশিং মেসিনে ঢুকে কলো হয়ে গিয়েছেন। বাংলার গৌরব পুনরূদ্ধার করতে হলে যাঁরা দিদির অনুপ্রেরণায় খারাপ রাস্তায় হাঁটছিলেন তাঁদের মূলস্রোতে ফিরিয়ে আনতে হবে”। এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ওয়াশিং মেশিন’ কটাক্ষের জবাব দিলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী।
এরপরই নিজের বক্তব্যে তিনি বলেন, “ভুল সকলেরই হতে পারে। বাংলার মানুষেরও ২০১১ সালে ভুল হয়েছিল। কিন্তু এখন বাংলার মানুষ সেই পরিবর্তন থেকে পরিত্রাণ চাইছেন। তাই তৃণমূলে এখনও যাঁরা ভাল আছেন, তাঁদের সুযোগ দিতে হবে তবেই গোটা বাংলার সঙ্গে আমরা কাজ করতে পারব।”
আজই বাংলায় সাড়ে সাত লক্ষ করোনা প্রতিষেধক ঢুকেছে। সেই প্রসঙ্গেও মমতাকে বেঁধেন বাবুল। মন্ত্রীর কটাক্ষ, “কেন্দ্র আগেই বলেছিল সবাইকে বিনামূল্যে ভ্যকসিন দেওয়া হবে। দুদিন আগে শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন। আবারও সেই একই পন্থা অবলম্বন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।” এক্ষেত্রে মমতার কাছে বাবুলের আবেদন, “আমফানের সময়ের চাল চুরি যেন টিকা চুরিতে পরিণত না হয় সেদিকে খেলায় রাখবেন।”






