সাইকেলে চেপে হজ যাত্রা! বয়সের তোয়াক্কা না করেই মক্কার উদ্দেশে যাত্রা, সকলকে চমকে দিলেন ৫৫ বছর বয়সী প্রৌঢ়

বয়স হয়েছে তাতে কী! আর্থিক অনটন যার নিত্যসঙ্গী তার মক্কায় যাওয়া এক স্বপ্নই বলা যেতে পারে। সেই কারণে বয়সকে উপেক্ষা করেই সাইকেল চালিয়ে হজ যাত্রায় বেরোলেন তিনি। মক্কার উদ্দেশে রওনা দেওয়া এই ৫৫ বছর বয়সী প্রৌঢ়কে শুভেচ্ছা জানালেন সকলে।

কে এই প্রৌঢ়?

এই ব্যক্তি মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বাসিন্দা। নাম নূরেমান শেখ।, বয়স ৫৫ বছর। বাড়িতে তাঁর স্ত্রী, চার ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে। তাদের বাড়িতে রেখেই গত মঙ্গলবার হজ যাত্রার উদ্দেশে রওনা দেন তিনি।

জানা গিয়েছে, মক্কা পৌঁছতে তাঁর ৬ মাস সময় লাগবে। সেই কারণেই প্রয়োজনীয় সমস্ত জিনিস, পর্যাপ্ত টাকা ও খাবার নিয়ে সাইকেলকে সাথী করে মক্কার উদ্দেশে পাড়ি দেন নূরেমান। হজ যাত্রা তাঁর স্বপ্ন, কিন্তু আর্থিক অনটনের জন্য জাহাজে চেপে মক্কা যাওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। সেই কারণেই সাইকেলে চেপেই রওনা দেন তিনি, এমনটাই জানিয়েছেন নূরেমান।

জানা গিয়েছে, ভারত সীমান্ত পেরিয়ে তিনি পাকিস্তান, আফগানিস্তান ও ইরান হয়ে মক্কা পৌঁছবেন। সেখানে পৌঁছতে ৬ মাস সময় লাগবে তাঁর। এর জন্য প্রতিদিন ৪০ থেকে ৬০ কিলোমিটার সাইকেল চালাতে হবে নূরেমানকে। তিনি জানিয়েছেন যে রাতে তিনি মসজিদে থাকবেন।

নূরেমানের পরিবার সূত্রে খবর, সাইকেল চালিয়ে হজ করার জন্য স্থানীয় বিডিও থেকে শুরু করে এসডিও, ডিএম অফিসেও আবেদন জানিয়েছিলেন তিনি। টাকার অভাবে ভিসা করতে পারেননি। শুধুমাত্র ভারতের পাসপোর্ট নিয়ে বাড়ি থেকে মক্কা রওনা হয়েছেন নূরেমান। জানা গিয়েছে, পাকিস্তান বর্ডারে গিয়ে ভিসা সংক্রান্ত বিষয়ে কথা বলবেন নূরেমান। যদি সেখানে কোনও সুরাহা না হয়, তাহলে হজ যাত্রা অসম্পূর্ণ রেখেই ফিরে আসতে হবে তাঁকে। তবে এই বয়সেও তাঁর এই অদম্য মনের জোর দেখে সকলে খুবই আপ্লুত

RELATED Articles