WB Election 2021: ‘বিজেপির থেকে প্রস্তাব পেয়েছিলাম’, নির্বাচনের আগে বিস্ফোরক তৃণমূল প্রার্থী মনোজ তিওয়ারি

কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই তৃণমূলে যোগ দেন মনোজ তিওয়ারি। যোগ দিয়েই আসন্ন নির্বাচনের জন্য ভোটে দাঁড়িয়েছেন তিনি। হাওড়া শিবপুর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী ঘোষিত হয়েছেন মনোজ তিওয়ারি। তবে এবার নির্বাচনের আগেই বোমা ফাটালেন তিনি। বললেন, বিজেপির থেকেও দলে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন তিনি।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে মনোজ তিওয়ারি বলেন, “আমি বিজেপির কাছ থেকে একটা প্রস্তাব পেয়েছিলাম। সেটা এসেছিল তৃণমূলের আগে। কিন্তু আমি তৃণমূলেই যোগ দিয়েছি। কারণ, বিজেপির সঙ্গে আমার আদর্শ মেলে না”।

আরও পড়ুন- বড় খবরঃ এবার বেসুরো অনুব্রত মণ্ডল! খেলা হবে না বীরভূমে?

তিনি আরও বলেন, “লকডাউনের সময় বিজেপি কিছুই সঠিকভাবে পরিচালনা করতে পারেনি। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। এমনকি কৃষকদের প্রতিবাদের ক্ষেত্রেও একই ঘটনা। আমি লালকেল্লার ঘটনাকে সমর্থন করছি না। কিন্তু আমি বিশ্বাস করি আপনি যখন সরকারে থাকেন, তখন আপনার উচিত এই ধরণের বিষয়গুলো যাতে সেই পর্যায়ে না যায়, সেদিকে লক্ষ্য রাখা”।

এদিন কেন্দ্র সরকারের প্রতি তোপ দেগে মনোজ তিওয়ারি বলেন,
“আপনার সমস্যা সমাধা করার দক্ষতা থাকা উচিত। ভারতের মানুষের জীবনের মূল্য যেন খুব কম। যে কারণে এ দেশে এত পরিযায়ী শ্রমিক, কৃষক মারা যায়, আর অনেকেই গুরুত্ব দেয় না”।

লকডাউনে অভিনেতা সোনু সুদের কৃতিত্ব প্রসঙ্গে তিনি বলেন, “সোনু সুদ একাই যদি এত কিছু করতে পারেন, তাহলে সরকার কেন পারবে না? আসলে তারা চায়নি তা করেনি। এসব ভাবলেই মনে ক্ষোভ জন্মায়। তাই সব মিলিয়ে আমি তৃণমূলকেই বেছে নিলাম”।

আরও পড়ুন- আঙুল উঠেছে বিজেপির দিকে, মুখ্যমন্ত্রীর উপর ‘হামলা’র সিবিআইয়ের তদন্ত দাবী করলেন অনুপম

শুধু কী এই কারণেই তিনি বিজেপিতে যোগ দেননি? এই প্রসঙ্গে মনোজ বলেন যে বিজেপি যা করছে তা, তার পছন্দ নয়। তাঁর মতে, বিজেপি ধর্মের নামে মানুষের মধ্যে লড়াই মনোভাব সৃষ্টি করছে। ক্ষমতা দখলের জন্য হিন্দু-মুসলিম ইস্যু তুলছে। তাঁর অভিযোগ, এই সংঘর্ষে যদি কিছু লোক মারা যায়, তাহলে সে দায় কে নেবে? মনোজ তিওয়ারি এও বলেন যে তিনি একজন হিন্দু ও অ-বাঙালি। তিনি ঈশ্বরকে শ্রদ্ধা করেন।

RELATED Articles