Teachers lost jobs: গত সোমবার এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে এক ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করা হয়েছে। এর জেরে চাকরি গিয়েছে ২৫,৭৫৩ জনের। আর আদালতের এই রায়ে কার্যত মাথায় হাত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলির। এই রায়ের ফলে রাজ্যের একাধিক স্কুলের একাধিক শিক্ষক- শিক্ষিকাদের চাকরি গিয়েছে (Teachers lost jobs)। ফলে স্কুলে পঠনপাঠন নিয়ে বেশ চিন্তায় স্কুল কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের সাতটি উচ্চমাধ্যমিক স্কুলের ১০৮ জন শিক্ষক-শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে হাইকোর্টের রায়ের জেরে। ফরাক্কার অর্জুনপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের একসঙ্গে ৩৬ জন শিক্ষকের চাকরি গিয়েছে (Teachers lost jobs)। স্কুল কীভাবে চলবে তা নিয়ে বেশ উদ্বেগে প্রধান শিক্ষক ও স্কুল পরিচালন সমিতি।
এই বিষয়ে অর্জুনপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক মহম্মদ সোহরাব আলি বলেন, “গ্রামীণ এলাকা। ছাত্রছাত্রীর সংখ্যা দশ হাজারেরও বেশি। ৩৬ জন শিক্ষক-শিক্ষিকা চাকরি হারিয়েছেন। বাতিল শিক্ষকদের মধ্যে ২০ জন শিক্ষকের নিয়োগ ছিল সরাসরি। বাকি ১৬ জন মিউচুয়াল ট্রান্সফারে এসেছিলেন। হাই কোর্টের রায়ে ৩৬ জনের চাকরি বাতিল হওয়ার ফলে বাকি শিক্ষক-শিক্ষিকাদের পক্ষে ক্লাস নেওয়া খুব মুশকিল” (Teachers lost jobs)।
একই অবস্থা ফরাক্কা ব্লকের অন্যান্য স্কুলেও। নয়নসুখ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ১৯ জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে(Teachers lost jobs)। আমতলা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ১৭ জন শিক্ষকের চাকরি গিয়েছে। আবার ধর্মডাঙা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ১১ জন ও নিউ ফরাক্কা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ১১ জন শিক্ষকের চাকরি বাতিল (Teachers lost jobs) হয়েছে আদালতের রায়ের জেরে।
এই ঘটনায় নিউ ফরাক্কা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মনিরুল ইসলাম বলেন, “বিদ্যালয়ে প্রায় চার হাজার ছাত্রছাত্রী আছে। শিক্ষক ৩৫ জন। আদালতের রায়ে ১১ জন শিক্ষকের চাকরি বাতিল হয়েছে (Teachers lost jobs)। তাঁদের মধ্যে তিনজন সরাসরি নিয়োগপ্রাপ্ত। তিনজন মিউচুয়াল ট্রান্সফারে এসেছিলেন”।
অন্যদিকে আবার আমতলা উচ্চমাধ্যমিক বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সফিকুল ইসলাম জানান, “আদালতের রায়ে চাকরি হারালেন বিদ্যালয়ের ১৭ জন শিক্ষক ও একজন অশিক্ষক কর্মী (Teachers lost jobs)। এখন গরমের ছুটি চলছে। স্কুল খোলার পর শিক্ষকের অভাবে স্কুল চালানো খুব মুশকিল হয়ে যাবে। ফরাক্কা ব্লকের ঝাড়খণ্ড লাগোয়া বাহাদুর উচ্চমাধ্যমিক বিদ্যালয়। সেই বিদ্যালয়ের ৫ জন শিক্ষক ও একজন অশিক্ষক কর্মী চাকরি হারিয়েছেন”।





