পুরনিগমের অ্যাকাউন্ট থেকে আচমকাই উধাও লক্ষ লক্ষ টাকা, ধুয়ে মুছে সাফ অ্যাকাউন্ট, কে হাতাল এত সরকারি টাকা?

আচমকাই পুরনিগমের অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গেল লক্ষ লক্ষ টাকা। বিষয়টি জানতে পেরে অভিযোগ পুরনিগম অর্থ বিভাগকে অভিযোগ দায়েরের নির্দেশ দেন মেয়র। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এত লক্ষ লক্ষ সরকারি টাকা হাতাল কে?  

ঘটনাটি ঘটেছে আসানসোল পুরনিগমে। আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় জানান, আসানসোলেরই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে এই পুরনিগমের অ্যাকাউন্ট রয়েছে। সেই অ্যাকাউন্ট থেকেই ২৮ অক্টোবর আচমকাই উধাও হয়ে যায় ৪০ লক্ষ টাকা। আর তা জানার পরই মাথায় হাত পড়ে যায় পুরনিগমের কর্মীদের।  

জানা গিয়েছে, সাইবার অপরাধের শিকার আসানসোলের এই পুরনিগম। এই বিষয়ে মেয়র বিধান উপাধ্যায় বলেন, “পুরনিগমের উধাও হওয়া টাকা মধ্যপ্রদেশের জব্বলপুরে গিয়েছে। সাইবার অপরাধীরাই এই টাকা উধাও করেছে”।

এই ঘটনায় সাইবার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আসানসোল পুরনিগমের তরফে। মেয়র জানিয়েছেন, গত ২৮ অক্টোবর পুরনিগমের ভুয়ো লেটার প্যাডে মোবাইল নম্বর বদলানোর আবেদন জানানো হয়েছিল ওই ব্যাঙ্কে। সেই সূত্র ধরেই পুরনিগমের অ্যাকাউন্ট থেকে ৪০ লক্ষ টাকা হাতানো হয়। ব্যাঙ্ক কর্তৃপক্ষ পুরনিগমকে এই মোবাইল নম্বর বদলের আবেদনের কথা জানায় কিন্তু তার আগেই অ্যাকাউন্ট ধুয়ে মুছে সাফ।

আরও পড়ুনঃ ফের নাবালিকার রহস্যমৃত্যু, ধর্ষণের পর প্রমাণ লোপাট করতেই খুন, উঠল চাঞ্চল্যকর অভিযোগ

জানা গিয়েছে, পরে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে ১২ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ তদন্ত চালাচ্ছে এই ঘটনার। এই ঘটনা প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সদর অরবিন্দ কুমার আনন্দ জানান, “গতকাল রাতে মৌখিকভাবে তাদের জানানো হয়েছিল। আজ লিখিত অভিযোগ দায়ের হওয়ার কথা। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে”।

RELATED Articles