কুয়াশার চাদরে ঢাকা পড়ছে চতুর্দিক! শীতের উৎপাতে ব্যতিব্যস্ত বাংলা! কি বলছে আবহাওয়া দপ্তর?

শুক্রবার সকালের আবহাওয়ার খবর অনুযায়ী আরো জাঁকিয়ে বসতে চলেছে শীতের আমেজ। পূর্বাঞ্চলীয় আবহাওয়া অধিকর্তার সোমনাথ দত্তের বক্তব্য অনুযায়ী কেমন থাকবে শনিবার ও তার পরের কয়েক দিনের আবহাওয়া? কবে থেকে বৃষ্টির সম্ভাবনা? এরই মধ্যে মাঘের শীত দেখাচ্ছে খেলা। রাতের তাপমাত্রা সামান্য বাড়লেও দিনের তাপমাত্রা কমছে। তবে এই শনিবার থেকে পারদ আরো কমার ইঙ্গিত দিলেন তিনি। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরবঙ্গ। বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই এখন। শুষ্ক আবহাওয়া বইছে বঙ্গে যা চলবে আগামী শুক্রবার পর্যন্ত। দক্ষিণের কিছু জেলাকে ঢেকেছে হালকা থেকে মাঝারি কুয়াশা।

আগামী সাতদিন বঙ্গে চলবে শুষ্ক আবহাওয়া। এর মাঝে বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গেও তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকার পূর্বাভাস পাওয়া গেছে। এদিকে মধ্য ভারতে তৈরী হয়েছে বিপরীত ঘূর্ণবাত, যা দেখা যাচ্ছে মধ্যপ্রদেশ ও ছত্রিশগড়ের উপরে। এই ঘূর্ণিবাতের জেরেই ১৮ জানুয়ারি থেকে পরবর্তী শুক্রবার পর্যন্ত চলবে শীতের তান্ডব, বাংলায় বইবে উত্তরের হাওয়া।

মাঘের এই শীতে অন্তত দুই একদিন কলকাতার পারদ ১৩ ডিগ্রির ঘরে নামার সম্ভাবনা রয়েছে। বাকি দিনগুলি তাপমাত্রা স্বাভাবিক অর্থাৎ ১৫ ডিগ্রির আশে পাশে থাকারই সম্ভাবনা দেখা যাচ্ছে। উত্তরের হওয়ার অবাধ চলাচলে তাপমাত্রা খুব একটা বাড়ার সম্ভাবনা নেই। আগামী সপ্তাহ পর্যন্ত শীতের তান্ডব জারি থাকবে দুই বঙ্গেই। তারপর থেকে পারদ বাড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে, যা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পর থেকে সম্পূর্ণ উধাও হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি হয়েছে। যার জেরে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুরে জেলায় ঘন কুয়াশার দাপট চলবে। উত্তরবঙ্গে শীতের আমেজ চলবে পুরো দমে। আজ শুক্রবার রাতে সেই আমেজ আরো সামান্য বাড়বে বলে আশঙ্কা। অন্যদিকে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যাচ্ছে। সব জেলায় আজ অর্থাৎ শুক্রবার রাতের পর সামান্য করে পারদ পতন শুরু হবে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায়। কলকাতা-সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনাই নেই। শনিবার থেকে আরও সামান্য পারদ পতনের ইঙ্গিত সমগ্র দক্ষিণবঙ্গে।

কলকাতায় দেখা যাবে পরিষ্কার আকাশ। অবাধ প্রবাহ চলবে সারাদিন যার জেরে কনকনে ঠাণ্ডা উত্তুরে হাওয়ার অনুভব করা যাবে। ফলে, দিনের তাপমাত্রা সামান্য কমবে বলে জানা গেছে, আবার রাতের পারদও সামান্য নামার ইঙ্গিত রয়েছে। আগামীকাল অর্থাৎ শনিবার কলকাতায় সামান্য পারদ কমতে পারে। রাতের তাপমাত্রা ১৪.৮ থেকে সামান্য বেড়ে ১৫.৫ ডিগ্রি হয়েছে। আবার গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.২ থেকে কমে ২৪.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৯ থেকে ৯৬ শতাংশ থাকবে।

আরও পড়ুনঃ স্পেস ডকিং-এ বড়ো ছাপ ফেললো ভারত! মহাকাশে সফলভাবে যুক্ত “চেজার” ও “টার্গেট”!

অন্যদিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা ভিনরাজ্যে। পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশে বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জম্মু-কাশ্মীর লাদাখ মোজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ তুষারপাতের সম্ভাবনা। আবার কেরল ও মাহেতে রয়েছে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। যার জেরেই ঘন কুয়াশায় ঢাকা থাকবে দিল্লি সহ হিমাচল প্রদেশ, পাঞ্জাব, আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড ও ত্রিপুরা।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles