আজ রাতেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ভিজতে চলেছে বর্ষার বৃষ্টিতে৷

এবারের বর্ষায় উত্তরবঙ্গে মোটামুটি বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে রয়েছে বৃষ্টি ঘাটতি। যদিও গত সপ্তাহ থেকে নিন্মচাপ এবং ঘূর্ণাবর্তের দরুণ হওয়া ভারী বৃষ্টিতে নাজেহাল হয়েছে কলকাতা৷ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও হয়েছে বৃষ্টি। তবে বজায় থেকেছে আর্দ্রতা জনিত অস্বস্তি, গরম। এবারে সেই অস্বস্তি থেকেই কিছুটা রেহাই দিতে আসছে বর্ষার বৃষ্টি।

 

কিছু সপ্তাহ থেকে গরমে নাজেহাল অবস্থান উত্তরের জেলাগুলোতেও। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার প্রভৃতি জেলাগুলোতে বৃষ্টি সেভাবে হয়নি। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন যে আজ রাতেই উত্তর থেকে শুরু দক্ষিণ প্রায় গোটা পশ্চিমবঙ্গই ভিজতে চলেছে বর্ষার বৃষ্টিতে।

আপাতত আর নেই নিন্মচাপ কিংবা ঘূর্ণাবর্ত। স্রেফ বর্ষার বৃষ্টিতেই আজ রাতে প্রায় গোটা রাজ্যে বৃষ্টি হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ সারাদিন কোচবিহার সহ উত্তরের বেশ কিছু জেলার আকাশ ছিল মেঘলা। তবে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও ছিল আর্দ্রতা জনিত অস্বস্তি। আবহাওয়াবিদদের আশা, আজ রাতের বৃষ্টিতে এই আর্দ্রতা জনিত অস্বস্তি কিছুটা হলেও কমবে। দক্ষিণের কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলী, বীরভূম প্রভৃতি জেলা সহ উত্তরের জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ার প্রভৃতি জেলাগুলোতে বৃষ্টির আশঙ্কার কথা জানানো হয়েছে আবহাওয়া দফতর সূত্রে৷

RELATED Articles

Leave a Comment