ভিনরাজ্যে আটকে পড়েছেন? রাজ্যে ফিরতে লাগবে ‘এন্ট্রি পাস’, আবেদনের পদ্ধতি দেখে নিন

করোনা আবহে দেশজুড়ে চলছে লকডাউন। তৃতীয় পর্যায়ের লকডাউন চলবে ১৭ই মে পর্যন্ত। এই অবস্থায় সারা দেশে কল-কারখানা, অফিস-কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ। লকডাউনের জেরে ভিনরাজ্যে গিয়ে আটকে পড়েছেন এই রাজ্যের অনেক বাসিন্দা।

এবার তাঁদের ফেরার জন্য এবার নয়া ‘এন্ট্রি পাস’ চালু করল রাজ্য সরকার। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, পড়াশোনার সূত্রে, চিকিৎসাজনিত কারণ বা বেড়াতে গিয়ে বাংলার অনেক বাসিন্দা ভিনরাজ্যে আটকে পড়েছেন। তাঁদের সঙ্গে ছোটো গাড়ি বা বাস থাকলে তাঁরা রাজ্যে ফিরতে পারবেন। সেজন্য ‘এন্ট্রি পাস’ চালু করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের ‘এগিয়ে বাংলা’ ওয়েবসাইটে গিয়ে পাসের জন্য আবেদন করতে হবে। তবে রাজ্যে ঢোকার আগে বাধ্যতামূলকভাবে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে বলে জানান স্বরাষ্ট্রসচিব।

জেনে নিন কীভাবে আবেদন করবেন:

১) পশ্চিমবঙ্গ সরকারের ‘এগিয়ে বাংলা’ ওয়েবসাইটে যান (https://wb.gov.in/)।

২) স্ক্রিনের বা’দিকে ‘Entry Pass (one way pass for entering West Bengal)’-এ ক্লিক করুন।

৩) নতুন একটি স্ক্রিন খুলে যাবে। সেই স্ক্রিনের নীচের দিকে Register/ Apply-এ ক্লিক করুন।

৪) নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে Send OTP করুন। আপনার ফোনে একটি Password যাবে।

৫) তা দিয়ে এই পেজে গিয়ে লগ ইন করুন।

৬) তারপর নিজের সম্পর্কে বিস্তারিত তথ্য দিন। নিজের নাম, গন্তব্যের ঠিকানা, গাড়ির সম্পর্কে বিস্তারিত তথ্য, আপনার সঙ্গে কেউ এলে তাঁর সম্পর্কে তথ্য দিন।

৭) তারপর তিনটি চেক বক্সে টিক দিন। ড্রপডাউন থেকে ‘Agree’ বাটন-এ ক্লিক করুন।

৮) সবশেষে ‘Submit’ করুন। এরপরেই আপনার আবেদন পেয়ে যাবে রাজ্য।

তারপর সবদিক খতিয়ে দেখে সরকার এন্ট্রি পাসের ব্যবস্থা করবে আপনার জন্যে।

RELATED Articles

Leave a Comment