আর জি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ-মৃত্যুর ঘটনায় ফুঁসছে গোটা রাজ্য। ন্যায় বিচারের দাবীতে রাস্তায় নেমেছেন নানান স্তরের মানুষ। এই ঘটনায় যখন প্রবল ক্ষোভ উগড়ে দেওয়া হচ্ছে সেই সময় ফের সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে উঠল প্রশ্ন। সরকারি হাসপাতালের কর্মীর হাতে যৌন নির্যাতনের শিকার এক নাবালিকা। এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়াল এলাকায়।
ঘটনাটি ঘটেছে গতকাল, শনিবার হাওড়া জেলা হাসপাতালে। জানা গিয়েছে, গত ২৮ আগস্ট বুকে ব্যাথা নিয়ে ওই হাসপাতালে ভর্তি হয় এক ১২ বছরের নাবালিকা। শিবপুরের বাসিন্দা সে। গতকাল, শনিবার রাত সাড়ে ১০টার পর সিটি স্ক্যান করাতে নিয়ে যাওয়া হয় তাকে। অভিযোগ, সেই সময় সিটি স্ক্যান বিভাগের কর্মী যৌন নির্যাতন করে তাকে। নাবালিকা যাতে চিৎকার না করতে পারে, সেই জন্য তাকে একটি ঘরে আটকে রাখা হয়।
সূত্রের খবর, পরিবারের কাউকে সেই সিটি স্ক্যান বিভাগে ঢুকতে দেওয়া হয়নি। কিন্তু মেয়ে অনেকক্ষণ ধরে আসছে না দেখে তাঁর ভিতরে ঢোকেন আর নাবালিকাকে উদ্ধার করেন। এরপর ঘটনাটি প্রকাশ্যে আসে। হাসপাতালে তুমুল শোরগোল পড়ে যায়।
নাবালিকার পরিবারের তরফে জানানো হয়, “মেয়েটা প্রথমে চেঁচাচ্ছিল। আমরা তো কেউ ভিতরে যেতে পারিনি। বাইরে থেকে ভাবছিলাম ভয়ে চেঁচাচ্ছে। তারপর ল্যাব থেকে রীতিমতো কাঁপতে কাঁপতে বেরিয়ে আসে। বলে ওকে খারাপভাবে গায়ে হাত দিয়েছে। ঠোঁটে কামড় দিয়েছে। আর এ কথা গুলো বাইরে বললে ইঞ্জেকশন দিয়ে দেওয়ারও ভয় দেখায়”।
এই ঘটনার পরই নাবালিকার স্থানীয় বাসিন্দারা হাসপাতালে এসে বিক্ষোভ দেখাতে থাকে। পুলিশে যৌন নির্যাতনের অভিযোগ জানান নাবালিকার পরিবার। অভিযোগ পেয়ে সিটি স্ক্যান বিভাগের ওই কর্মীকে গ্রেফতার করে পুলিশ। হাসপাতাল চত্বরে ছড়ায় তুমুল উত্তেজনা। মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। আজ, রবিবারও হাসপাতাল চত্বরে মোতায়েন রয়েছে পুলিশ।
আরও পড়ুনঃ অসুরক্ষিত রাতের কলকাতা! পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে চলল গুলি, খুন ব্যবসায়ী, তুমুল চাঞ্চল্য শহরজুড়ে
এই ঘটনায় সরব হয়েছে বামেরা। ডিওয়াইএফআই নেতৃত্বের প্রশ্ন, সরকারি হাসপাতালে নিরাপত্তা কোথায়? এইভাবে যদি ভয়ের পরিবেশ তৈরি হয় হাসপাতাল, তাহলে মহিলারা চিকিৎসা পাবেন কীভাবে? আজ, রবিবার সকালে ডিওয়াইএফআই নেতাকর্মীরা স্মারকলিপি জমা দিতে যান হাসপাতালের সুপারের ঘরে। সেই সময় ছিল পুলিশও। ভিতরেই দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয় বলে খবর।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!