WB Election 2021: ব্রিগেডে পৌঁছলেন মিঠুন চক্রবর্তী, বাঁধ ভাঙা উচ্ছ্বাস বিজেপি কর্মী-সমর্থকদের

যেমন কথা ছিল, তেমনই কাজ হল। ব্রিগেডে পৌঁছলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। গতকাল রাতেই কলকাতা এসেছেন অভিনেতা। শহরে পা রেখেই বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে বৈঠকে বসেন তিনি।

আজ বেলা ১১.৫০ মিনিট নাগাদ ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেন মিঠুন চক্রবর্তী। এদিন ধুতি-পাঞ্জাবী পরেই ব্রিগেডে আসতে দেখা গেল তাঁকে। আসার পথে রাস্তায় মিঠুনের গাড়ি ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। গাড়ির সামনেই চলল নিজস্বী তোলার ধূম।

আরও পড়ুন- দিদির ‘Important Person’ বলাগড়ের প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী অভিযুক্ত যৌন হেনস্থায়, জমা পড়ছে প্রমাণের স্ক্রীনশট!

এদিন ব্রিগেডে আসার পথে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসের জেরে প্রায় মিনিট দশেক বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রীটে আটকে পড়ে মিঠুনের গাড়ি। তবে সকলের ভালোবাসা ও উদ্যম দেখে বেশ খুশি অভিনেতা। এদিন ব্রিগেডের মঞ্চে অভিনেতাকে স্বাগত জানালেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়।

আরও পড়ুন- প্রকাশ হল বিজেপির প্রার্থী তালিকা, কারা কারা আছে এই তালিকায়, দেখে নিন-

ইতিমধ্যেই, ব্রিগেডে পৌঁছেছেন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়, বাবুল সুপ্রিয়র মতো নেতা। এসেছেন অনেক তারকাও। এদিন ১১টা ২০ মিনিটে দিল্লি থেকে কলকাতার জন্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুর ১টা ২০ মিনিটে কলকাতা বিমানবন্দরে নামবেন তিনি। ১টা ২৫ মিনিটে কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রওনা দেবেন ব্রিগেডের উদ্দেশ্যে। ১টা ৪৫ মিনিট নাগাদ নামবেন রেসকোর্সের হেলিপ্যাড ময়দানে।

RELATED Articles