কালকে পরীক্ষার রেজাল্ট বেরোবো, আজ রাজ্যপালের সঙ্গে বৈঠকে মিঠুন চক্রবর্তী! জোর গুঞ্জন বঙ্গে

তিনি মহাগুরু। বিজেপির ব্রিগেড সমাবেশে মহা ধুমধামে যোগ দিয়েছিলেন তিনি। তাঁকে অবশ্য চলতি বঙ্গ বিধানসভা নির্বাচনের পদপ্রার্থী বানায়নি দল। বরঞ্চ বিজেপি স্টার প্রচারক হিসেবে অন্যান্য প্রার্থীদের জন্য প্রচার-প্রচারণা চালিয়ে গেছেন জোর কদমে।

আরও পড়ুন- কোভ্যাকসিন নাকি কোভিশিল্ড? কোনটা বাছবেন? কোন টিকা বেশি কার্যকরী? পড়ে নিন

কালকে বঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা, আর তার আগেই রাজভবনে গিয়ে রাজ্যপাল জাগদীপ ধনকার এর সঙ্গে সাক্ষাৎ করলেন মিঠুন চক্রবর্তী। আর তাঁর এই হঠাৎ সাক্ষাৎ ঘিরে বঙ্গ রাজনীতিতে এখন জোর জল্পনা।

যদিও তার ঘনিষ্ঠ সূত্র বলছে, বাংলার তথা দেশের করোনা পরিস্থিতি নিয়ে তিনি নিজের মতামত ব্যক্ত করতেই রাজ্যপালের কাছে গিয়েছিলেন।

আরও পড়ুন- এবার বন্ধ হচ্ছে যান চলাচল, বাস-মিনিবাস বন্ধ থাকবে টানা তিনদিন

সূত্রের খবর, রাজ্যপালের আমন্ত্রণেই রাজভবনে যান মিঠুন। এই সঙ্গে কাল বিজেপি বাংলায় সরকার গড়তে না পারলে তাঁর কী হবে সেটা নিয়েও চর্চা হয় দুজনের মধ্যে বলে খবর। ‌

RELATED Articles