“তৃণমূলের নির্মম সরকার শুধু অনুপ্রবেশ বাড়িয়েছে, নকল নথি বানিয়েছে, যুবসমাজকে ডবল ধোঁকা দিয়েছে.. যা সহজে পূরণ হওয়ার নয়”, হলদিয়া থেকে বিস্ফো*রক অভিযোগ নরেন্দ্র মোদির! তবে কি বাংলায় সত্যিই ভয় আর দুর্নীতির রাজ? ডবল ইঞ্জিন সরকার ও ৬ গ্যারান্টি দিয়ে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী?

পশ্চিমবঙ্গের রাজনৈতিক আবহাওয়া দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠছে। নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা, মিছিল আর পাল্টা বক্তব্যে জমে উঠেছে রাজনৈতিক লড়াই। এই পরিস্থিতিতে বড় জনসভা ঘিরে সাধারণ মানুষের আগ্রহও চোখে পড়ার মতো। বিশেষ করে যখন দেশের প্রধানমন্ত্রী নিজে রাজ্যে এসে সভা করেন, তখন সেই রাজনৈতিক বার্তা আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে।

এই আবহেই বৃহস্পতিবার হলদিয়ার মাটিতে জনসভা করলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। খারাপ আবহাওয়ার মধ্যেও ভিড় দেখে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে রাজ্যের শাসক দলকে নিশানা করেন। তাঁর বক্তব্যে উঠে আসে অনুপ্রবেশ, দুর্নীতি, বেকারত্ব থেকে শুরু করে মহিলা নিরাপত্তা, একাধিক ইস্যু।

হলদিয়ার সভা থেকে মোদী সরাসরি তৃণমূল সরকারকে ‘নির্মম’ আখ্যা দেন। তাঁর অভিযোগ, রাজ্যে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে এবং নকল নথি তৈরি করে তাদের বৈধতা দেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি বলেন, “তৃণমূলের রাজনীতি ভয়ের ওপর নির্ভরশীল।” দুর্নীতির প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে ‘চিট ও চিটিংবাজি’ পুরোপুরি বন্ধ হবে এবং কোনও ধরনের কাটমানি চলবে না।

সরকারি কর্মচারীদের উদ্দেশে বড় বার্তা দেন মোদী। তিনি বলেন, “এতদিন আপনাদের ভয় দেখিয়ে রাখা হয়েছে, কিন্তু মোদী আপনাদের সঙ্গে আছে।” বিজেপি সরকার এলে রাজ্যে সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) চালু করা হবে বলে আশ্বাস দেন তিনি। পাশাপাশি নির্দিষ্ট সময়ের মধ্যে স্বচ্ছভাবে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী।

হলদিয়ার শিল্প পরিস্থিতি নিয়েও কড়া সমালোচনা করেন মোদী। তিনি বলেন, একসময় যে তাম্রলিপ্ত বন্দর সমৃদ্ধির প্রতীক ছিল, আজ সেখানে শিল্প কার্যত স্তব্ধ। তাঁর দাবি, বিনিয়োগকারীরা ভরসার অভাবে রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন। যুব সমাজের প্রসঙ্গে তিনি বলেন, তৃণমূল ‘ডবল ধোঁকা’ দিয়েছে এবং এই ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়।

রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, বাংলায় স্কুল থেকে হাসপাতাল কোথাও মহিলারা নিরাপদ নন। বিজেপি ক্ষমতায় এলে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে এবং অতীতের সব নির্যাতন ও দুর্নীতির ফাইল নতুন করে খোলা হবে বলেও জানান তিনি। তাঁর বক্তব্যে স্পষ্ট, আইনশৃঙ্খলা ইস্যুকে সামনে রেখেই ভোটের লড়াইয়ে নামতে চাইছে বিজেপি।

আরও পড়ুনঃ ক্যামেরা বন্ধ হলেই রি-পোল! কড়া নজরদারিতে বিধানসভা ভোট, অতিরিক্ত ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোয় কমিশনের বড় বার্তা!

সবশেষে হলদিয়ার সভা থেকে ৬টি বড় গ্যারান্টি দেন মোদী, আইনের শাসন ফিরিয়ে আনা, স্বচ্ছ প্রশাসন, দুর্নীতির ফাইল খোলা, দুর্নীতিবাজদের জেলে পাঠানো, অনুপ্রবেশকারীদের বিতাড়ন এবং সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন চালু করা। পাশাপাশি তিনি ‘ডবল ইঞ্জিন’ সরকারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, কেন্দ্র ও রাজ্যে একই দল থাকলেই দ্রুত উন্নয়ন সম্ভব। তাঁর কথায়, “এই নির্বাচন শুধুমাত্র সরকার গঠনের নয়, বাংলার ভবিষ্যৎ গড়ার নির্বাচন।” হলদিয়ার সভা থেকেই কার্যত পরিবর্তনের ঝড় তোলার ডাক দিয়ে গেলেন প্রধানমন্ত্রী।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর