বাংলায় চলছে ভোট উৎসব। জোরকদমে চলছে বাকি দফার ভোটের প্রচার-প্রচারনা। রোজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্র মন্ত্রী। আজ অর্থাৎ সোমবার রাজ্যে ফের প্রধানমন্ত্রী তিনটি জনসভা করবেন। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে এটিই তাঁর প্রথম একদিনে সর্বাধিক জনসভা। এদিন প্রথমে পশ্চিম বর্ধমানের তালিতে জনসভা করবেন নরেন্দ্র মোদী। এরপর বাকি ২ জনসভা করার কথা রয়েছে উত্তর ২৪ পরগনার কল্যাণী ও বারাসাতে। রাজ্যে পঞ্চম দফার ভোট আগামী শনিবার। প্রত্যেক দফারর মত সেদিনও রাজ্যে প্রচারে আসবেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন- বিজেপি ক্ষমতায় এলে তবেই জুতো পরবেন! ১৮ বছর ধরে “ধনুক ভাঙা পণ” নীলমণি’র
বঙ্গ বিজেপি সূত্রের খবর, বাংলায় আর যে ৪ দফার ভোটগ্রহণ বাকি রয়েছে, তার আগে আরও ৪ বার রাজ্যে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী’র। সোমবারের ৩টি সভার পরে ১৭ এপ্রিল, শনিবার পঞ্চম দফার ভোটের দিন তাঁর সমাবেশ পশ্চিম বর্ধমানের আসানসোল এবং দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। ষষ্ঠ দফা ২২শে এপ্রিল। সেদিনও প্রধানমন্ত্রীর মালদহ এবং মুর্শিদাবাদে ২ টি সভা হওয়ার কথা। রাজ্য বিজেপি সূত্রেই খবর, সপ্তম দফায় সম্ভবত রাজ্যে আসবেন না প্রধানমন্ত্রী। বিধানসভা নির্বাচনে রাজ্যে তাঁর প্রচার শেষ হবে ২৪শে এপ্রিল। সে দিনও দুটি সভা করার সম্ভাবনা তাঁর। সভা দুটি হবে দক্ষিণ কলকাতা ও বোলপুরে।
আরও পড়ুন- তৃণমূলের কোনও খারাপ উদ্দেশ্য রয়েছে, তাই কমিশনের নিষেধাজ্ঞায় এত সমস্যা, শাসকদলকে কটাক্ষ বিজেপির





