পার্থ-অর্পিতার ফ্ল্যাট অতীত! ওয়াশিং মেশিন জামাকাপড়ের বদলে সাজানো থরে থরে টাকা, ভোটের আগে কোটি কোটি উদ্ধার করল ইডি

ওয়াশিং মেশিনে সাধারণত জামাকাপড়ই থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু এবার এক ওয়াশিং মেশিন খুলতেই চক্ষু ছানাবড়া হয়ে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। কারণ সেই ওয়াশিং মেশিনে সাজানো ছিল থরে থরে টাকা (money recover)

কীভাবে উদ্ধার হল এই টাকা (money recover)?

সূত্রের খবর, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল, মঙ্গলবার সন্ধ্যেয় দেশের চারটি বড় বড় শহরে তল্লাশি অভিযান চালায় ইডি। সেই তল্লাশিতেই উদ্ধার এমন বিপুল টাকা। জানা গিয়েছে, উদ্ধার হওয়া এই টাকার (money recover) পরিমাণ ২.৫৪ কোটি।

জানা গিয়েছে, এদিন কলকাতা, দিল্লি, মুম্বই, হায়দ্রাবাদের নানান সংস্থায় তল্লাশি চালায় ইডি। আর চার শহরের নানা সংস্থায় তল্লাশির মাধ্যমে হিসাব বহির্ভূত টাকা বাজেয়াপ্ত (money recover) করেন তদন্তকারী আধিকারিকরা। সূত্রের খবর, এইসব সংস্থার মধ্যে একটি সংস্থার শৌচাগারে রাখে ওয়াশিং মেশিন থেকে উদ্ধার হয়েছে এমন কোটি কোটি টাকা।

এদিন এই চার শহরের নানান সংস্থায় হানা দেয় ইডি। এরপরই উদ্ধার হয় এমন বিপুল পরিমাণ টাকা (money recover)। এই বিপুল পরিমাণ টাকার উৎস জানার চেষ্টা চালাচ্ছে ইডি। টাকার পাশাপাশি একাধিক দুর্নীতির নথি, ডিজিটাল ডিভাইস বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।

ভোটের আগে উদ্ধার হয়েছে এমন বিপুল পরিমাণ টাকা (money recover)। এই টাকার সঙ্গে ভোটের কোনও সম্পর্ক রয়েছে কী না, তা খতিয়ে দেখার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা।

RELATED Articles