দিনেরবেলা হু হু করে বাড়বে তাপমাত্রা, রাতে খেলা দেখাবে দমকা হাওয়া, আবহাওয়ার বদল নিয়ে কী জানাচ্ছে আলিপুর?

Weather: সকালের দিকটা গরম থাকলেও বিকেলে দমকা হাওয়ায় মন জুড়িয়ে দিচ্ছে। মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস থাকলেও বৃষ্টির দেখা মেলেনি দক্ষিণবঙ্গে। ‌কলকাতার আকাশ থাকবে মেঘলা। বঙ্গোপসাগরে থাকা অ্যান্টি সাইক্লোনের মাধ্যমে স্থলভাগের ওপরে জলীয় বাষ্প আসার জন্য রাতের দিকে বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে আবহাওয়া (weather) দফতরের তরফে। ‌তবে আগামী তিনদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার সেরকম কোন পরিবর্তন হবে না। তবে ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। ‌

আবহাওয়া (weather) দফতরের তরফে সর্তকতা জারি করা হয়েছে। সর্তকতা জারি করে বলা হয়েছে পুরুলিয়া বাঁকুড়া বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রিতে। ‌তাপমাত্রা থাকবে ২৫ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। আজ, বুধবার কলকাতা তাপমাত্রা পৌঁছাবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে। এদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা পৌঁছাবে ৩৮ ডিগ্রিতে। বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস বলছে, বর্তমানে একটি অক্ষরেখা রয়েছে পূর্ব পশ্চিম ঝাড়খণ্ড থেকে অসম পর্যন্ত। তাই বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বৃষ্টির বেশি সম্ভাবনা রয়েছে।

আজ, বুধবার দক্ষিণবঙ্গের আবহাওয়ার (weather) পূর্বাভাসে বলা হয়েছে, সবকটি জেলার আবহাওয়া (weather) শুকনো থাকবে। বৃহস্পতিবার ও শুক্রবার বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। শনিবার হালকা বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও নদিয়ায়। কোন কোন জায়গায় হালকা বৃষ্টির সাথে বইতে পারে ঝড়ো হাওয়া। ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বলতে পারে বলে জানা গেছে।

আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । এছাড়া উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার আবহাওয়া (weather) শুকনো থাকবে বলে জানা গেছে।‌ বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

RELATED Articles