১৫ বছর পর ঘটল বিরল ঘটনা, মে মাসেই বঙ্গে ঢুকল বর্ষা, কবে কোথায় ভারী বৃষ্টি, কেমন কাটবে গোটা সপ্তাহ, জেনে নিন তা

বর্ষা (Monsoon) : আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী ৩১শে মে বাংলায় ঢুকে পড়েছে বর্ষা (Monsoon)। বিগত ১৫ বছর পর মে মাসে বর্ষা ঢুকলো উত্তরবঙ্গে। শুক্রবার উত্তরবঙ্গে‌ পৌঁছেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। তবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষা আসতে বাকি এখনও বেশ কয়েকদিন। বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার বদল ঘটেছে। শুক্রবারের পর শনিবারও দিনভর মেঘলা আকাশ ছিল। ‌

Weather on Nababarsha, Weather report, Bengali Noboborsho, West Bengal, Kolkata North Bengal, আবহাওয়া, তাপমাত্রা

রবিবার সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। অস্বস্তিকর গরম রয়েছে‌ সারাদিনই গুমোট ভ্যাপসা গরম থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আদ্রতাজনিত অস্বস্তি চরমে। ‌দক্ষিণবঙ্গে বিকেলের পর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির (Monsoon) পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ‌কোথাও কোথাও বৃষ্টির সাথে বইতে পারে দমকা হাওয়া। ‌হাওয়া অফিস সূত্রে খবর, আগামী শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। টানা বৃষ্টি হলেও আপাতত তাপমাত্রার হেরফের হবেনা।

শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রির কাছাকাছি। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। আজ রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রির ঘরে। ‌শনিবারের পর ফের রবিবারও কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির (Monsoon) সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত বৃষ্টি (Monsoon) হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির জন্য হলুদ সর্তকতা জারি করা হয়েছে। আজ রবিবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সর্তকতা জারি রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর এলাকায়। এমনকি আগামী মঙ্গলবার ভোট গণনার দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার,‌ কোচবিহার, দক্ষিণ দিনাজপুর এলাকায়। 

আরও অন্যান্য খবর