প্রবল বিষক্রিয়া খাদ্যে, মন্দিরের ভোগ খেয়ে অসুস্থ গর্ভবতী মহিলা-সহ গ্রামের ৩০০ বাসিন্দা

মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ছিল নরনারায়ণ সেবা ও ভোগ খাওয়ানোর অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই বাধল বিপত্তি। মন্দিরের প্রসাদ খেয়ে অসুস্থ হয়ে পড়লেন ৩০০ জন। তাদের মধ্যে একজন গর্ভবতী মহিলাও রয়েছেন বলে খবর। অসুস্থদের চিকিৎসার জন্য মেডিক্যাল ক্যাম্প খোলা হয়েছে।

কোথায় ঘটল এমন ঘটনা?

ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ৩ ব্লকের নয়াবসত গ্রামে। সেখানে বাবা শান্তিনাথ জিউয়ের মন্দিরের প্রতিষ্ঠা অনুষ্ঠান ছিল। সেই কারণে গত বৃহস্পতিবার উৎসব চলছিল মন্দিরে। আশেপাশের দরখোলা, খড়িকাশুলি, কালিন্দীপাড়া, ভেলাইটিকরি গ্রাম থেকে লোকজন এসেছিল ওই অনুষ্ঠানে।

মন্দিরে ভোগ খাওয়ানোর অনুষ্ঠান ছিল। কিন্তু সেই ভোগ প্রসাদ খেয়েই ঘটল বিপত্তি। ভোগ খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন গ্রামবাসীরা। শুরু হয় বমি, পেট ব্যাথা। ঘনঘন মলত্যাগ করতে থাকেন গ্রামের বাসিন্দারা। প্রায় ৩০০ জন মতো অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে একজন গর্ভবতী মহিলাও ছিলেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়।  

এই খবর পেয়ে গতকাল, শুক্রবার মেডিক্যাল টিম পৌঁছয় ওই গ্রামে। সেখানেই ক্যাম্প করে চিকিৎসা শুরু হয়। এই ঘটনায় CMOH সৌম্যশংকর সারেঙ্গী জানান, ওই প্রসাদে কোনও ভাবে বি’ষ’ক্রি’য়া হয়েছিল। সেই প্রসাদ খেয়েই এতজন অসুস্থ হয়ে পড়েছেন।

তবে শুক্রবার অবশ্য সকলের অবস্থা স্থিতিশীল ছিল বলেই খবর। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন গ্রামবাসীরা। সিএমওএইচ-এর তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে চিন্তার কিছু নেই। তবে প্রসাদ খেয়ে এমন অসুস্থতার ঘটনায় গ্রামগুলিতে বেশ আতঙ্ক ছড়িয়েছে।   

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles