‘রাতে ডাকলেই যেতে হবে কেন’, রাতবিরেতে সন্দেশখালির মহিলাদের তৃণমূল নেতাদের ডেকে পাঠানো নিয়ে মহিলাদেরই তোপ তৃণমূল নেত্রীর

বিগত কয়েকদিন ধরেই জ্বলছে সন্দেশখালি। দফায় দফায় বারবার উত্তপ্ত হচ্ছে সেই এলাকা। শেখ শাহজাহান থেকে শুরু করে উত্তম সর্দার, শিবু হাজরার বিরুদ্ধে ক্ষোভ বর্ষণ করেছেন সন্দেশখালির মহিলারা। এমন আবহে এবার সেখানকার নির্যাতিতাদেরই দুষলেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য অষ্টমী সর্দার।

শেখ শাহজাহান ও তাঁর সাগরেদ উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন সন্দেশখালির মহিলারা। তাদের ভিটেমাটি দখল করার অভিযোগ তো রয়েছেই। এরই সঙ্গে রয়েছে শ্লী’ল’তা’হা’নি ও নারী নির্যাতনের অভিযোগও।

রাতবিরেতে মিটিংয়ের নাম করে বাড়ির মহিলাদের ডেকে নিয়ে যাওয়া হত বলে দাবী করেছেন তারা। ভোর রাতে তাদের বাড়ি পাঠানো হত। রা মহিলারা যেতে রাজি না হলে জুটত মার, নিগ্রহ। এক মহিলা গোপন জবানবন্দি দিয়ে উত্তম ও শিবুর বিরুদ্ধে গ’ণ’ধ’র্ষ’ণ ও খু’নের চেষ্টার অভিযোগ করেছেন। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন তৃণমূল নেত্রী অষ্টমী সর্দার।

কী বলেছেন তৃণমূল নেত্রী?

তৃণমূল নেত্রীর কথায়, “এলাকার মহিলারা রাতে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন। কিন্তু ডাকলেই মহিলারা যাবে কেন? রাতবিরেতে যেতেন কেন তারা”? তিনি এও প্রশ্ন তুলেছেন যে পরিবারের সদস্যরা মাঝরাতে মহিলাদের যেতে দিতেন কেন। প্রাপ্তবয়স্করা রাত ১২টার পর কোথায় যাবেন, সেটা তাদের সিদ্ধান্ত। অর্থাৎ এই ঘটনায় এলাকার মহিলাদের উপরেই দোষ চাপালেন তৃণমূল নেত্রী।

কী প্রতিক্রিয়া সন্দেশখালির বাসিন্দাদের?

তৃণমূল নেত্রীর এহেন মন্তব্যের তীব্র নিন্দা করেছেন সন্দেশখালির মহিলারা। তারা বলেন, “অষ্টমী দি সব জেনে শুনে কীভাবে একথা বললেন জানি না। উনি যদি আমাদের মতো পরিস্থিতিতে পড়তেন তাহলে হয়তো বুঝতে পারতেন”।

RELATED Articles