হেভিওয়েট তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

এবার রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত। জানা গিয়েছে, বিধাননগরের এমপি-এমএলএ আদালতের তরফে এই পরোয়ানা জারি করা হয়েছে। আদালত নির্দেশ দিয়েছে যাতে তিনি আগামী ১৬ই নভেম্বর আত্মসমর্পণ করে নেন। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত মন্ত্রীর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

সূত্রের খবর অনুযায়ী, বাম জমানাতে এক গাড়িচালক বর্তমান রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। সেই মামলাতেই এবার মন্ত্রীকে গ্রেফতারি পরোয়ানা দিল আদালত।

বলে রাখি, কিছুদিন আগেই নারদ কাণ্ডেও নাম জড়ায় সুব্রত মুখোপাধ্যায়ের। সেই সময় আচমকাই রাজ্যের দুই মন্ত্রী, এক বিধায়ক ও কলকাতার প্রাক্তন মেয়রের বাড়ি হাজির হন সিবিআই আধিকারিকরা। তাদের নিয়ে আসা হয় নিজাম প্যালেসে। পরে জানানো হয় যে সিবিআই তাদের গ্রেফতার করেছে।

এ নিয়ে জলঘোলা কম হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পৌঁছে যান নিজাম প্যালেসে। সেখানে দীর্ঘক্ষণ ছিলেন তিনি। নিজাম প্যালেসের বাইরে তৃণমূল কর্মী-সমর্থকরা তৃণমূল নেতাদের গ্রেফতার করার বিরোধিতা জানিয়ে বিক্ষোভ দেখায়। এরপর হাসপাতালেও ভর্তি হয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়। পরে জামিন পান তিনি।

আরও অন্যান্য খবর