কিছুদিন আগেই শেষ হয় ইন্ডিয়ান আইডল রিয়েলিটি শোয়ের আসর।পাহাড়ি ছেলে পবনদীপ রাজনের গানের সুরে মুগ্ধ সকলেই।এবারের সেরার মুকুট পেয়েছে পবনদীপ।
তবে শুধু পবনদীপ না, বাংলার মেয়ে অরুনিতা প্রবল জনপ্রিয়তা অর্জন করেছে। তাদের দুজনের জুটিতে মুগ্ধ সকলেই।তাদের জুটি নিয়ে একাধিকবার নেট মাধ্যমে আলোচনা হয়। একাধিকবার তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে।এমনকি তারা একসাথে সময় কাটানোর কথাও শোনা যায় নেট দুনিয়ায়।
তবে দুজনেই এই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছেন।পবনদীপের কথায় আমাদের যে সম্পর্ক তা হল আমরা খুব ভালো বন্ধু। এটি কেবল বন্ধুত্ব এবং এটিকে অন্য কোন নাম দেবেন না।
তবে দর্শকরা সেসব মানতে নারাজ। বরং সদ্য হিন্দি রোম্যান্টিক মুডে রিল ভিডিওতে নতুন করে ফের গুঞ্জন উঠেছে।
Jo Tum Na Ho Rahenge Hum Nahi
View this post on Instagram
গানে রিল ভিডিও পোস্ট করেছেন অরুনিতা এবং পবনদীপ। রিল ভিডিও প্রকাশ হওয়ার পরেই ঝড়ের বেগে ভাইরাল হয়। তাদের পছন্দের জুটিকে একসাথে দেখে খুশি দর্শকরা।তাদের দাবি পবন দীপ এবং অরুনিতা রিয়েল লাইফ জুটি হিসেবে নিজেদের মেলে ধরুক।






