বড় খবরঃ ঘাসফুল শিবিরেই ফিরবেন মুকুল পুত্র শুভ্রাংশু, মিলছে স্পষ্ট ইঙ্গিত!

রাজ্য রাজনীতি কে কখন কী ঘটে যায় আমরা কেউ আগে থেকে বুঝতে পারি না। রাজনীতির জগৎটা ভীষণ অনিশ্চিত। আজ যে সবুজ কাল সে কমলা হতে দেরি হয় না। তবে এবার ব্যাপারটা একটু অন্যরকম।

দিন কয়েক ধরে যে সম্ভাবনা দেখা দিচ্ছে তা হলো বিজেপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এবং কৃষ্ণনগরের বিধায়ক মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায় খুব সম্ভবত বিজেপি থেকে তৃণমূলের ফেরত আসতে চলেছেন। গত ২৯শে মে তিনি ফেসবুকে যে পোস্ট দিয়েছিলেন বিজেপির আত্মসমালোচনা করার তা থেকে মিলেছিল প্রথম ইঙ্গিত।

এরপর তার কলার টিউনে আচ্ছা চলতা হুঁ দুয়ায়ো মে ইয়াদ রাখনা গান বাজবে কেমন সন্দেহের গন্ধ মেলে। বর্তমানে তার মা কৃষ্ণা রায় করোনা আক্রান্ত হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় হাসপাতালে গিয়েছিলেন তাকে দেখতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও খোঁজ নিয়েছেন। আর এরপরেই মুকুল পুত্র জানাচ্ছেন, হাজার ব্যস্ততার মধ্যেও মুখ্যমন্ত্রী মায়ের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন তার জন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ।

তাহলে কি তিনি তৃণমূলে ফিরছেন? সেই সম্ভাবনাকে জিইয়ে রেখে শুভ্রাংশু জানালেন যে মা বাড়িতে ফিরে এলে তবেই তিনি সিদ্ধান্ত নেবেন তার পরবর্তী রাজনৈতিক জীবন কী হবে।

RELATED Articles