মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমন জারি কোর্টের, গ্রেফতার করা হবে মুখ্যমন্ত্রীকে?

আজ, বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংগঠনিক নির্বাচন করেম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময়ই তাঁর বিরুদ্ধে সমন জারি করল মুম্বই আদালত। তাঁকে ২রা মার্চের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাতীয় সঙ্গীতকে অবমাননার অভিযোগ তোলা হয়েছে। অত ডিসেম্বরে শরদ পাওয়ার, আদিত্য ঠাকরের সঙ্গে দেখা করতে মুম্বই যান মুখ্যমন্ত্রী। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে শিল্পপতিরা যাতে এই রাজ্যে আসেন, এর জন্য একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় সঙ্গীতের অবমাননা করেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে এক ব্যক্তি মামলা দায়ের করেছেন।

ওই ব্যক্তির অভিযোগ, সেদিনের সেই সভায় ভুলভাবে জাতীয় সঙ্গীত গেয়েছিলেব মমতা বন্দ্যোপাধ্যায়। ওই ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে সমন জারি করল মুম্বই আদালত। জাতীয় সঙ্গীতকে অবমাননা করার অভিযোগ জানিয়ে প্রতিবাদ করেছিল বিজেপিও। সেইসময় টুইট করে কটাক্ষ করেন অমিত মালব্য। যে ব্যক্তি মমতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন, তিনি বিজেপির সঙ্গে যুক্ত কী না, তা অবশ্য এখনও জানা যায়নি।

আদালত সূত্রের খবর অনুযায়ী, জাতীয় সঙ্গীতের অবমাননা করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন এক জনৈক ব্যক্তি। এই নিয়ে আদালতে কিছু নথিও পেশ করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে এই নিয়ে প্রশ্ন করা হয়, সেই দাবী তোলেন ওই ব্যক্তি। এর ভিত্তিতেই জারি হয়েছে সমন।

তবে সশরীরে হাজিরা না দিয় আইনজীবীকে পাঠিয়েও নিজের বক্তব্য রাখতে পারবেন মমতা, এও জানানো হয়েছে। সেই সময় বিজেপির তরফে একটি ভিডিও শেয়ার করা হয় যাতে দাবী করা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় বসে জাতীয় সঙ্গীত গেয়েছেন। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল মুম্বই বিজেপির পক্ষ থেকে। আর এরপরেই জারি হল সমন। মুম্বইয়ের মাঝগাঁওয়ে নগর দায়রা আদালতের বিচারক পিআই মোকাশি এই সমন জারি করেছেন বলে জানা গিয়েছে।

RELATED Articles