মহিলাদের রাত দখলের রাতেই লালসার শিকার আরও এক নারী, তরুণী চিকিৎসকের মতোই বলি আরও এক তাজা প্রাণ, রাজ্যে মেয়েদের নিরাপত্তা কোথায়?

আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় এখন রাজ্য তথা দেশ উত্তাল। তরুণী চিকিৎসককে ন্যায় বিচার দেওয়ার জন্য রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন মহিলারাও। একদিকে যখন মহিলারা রাত দখলের কর্মসূচির করছেন, সেই সময় রাজ্যের অন্য প্রান্তে নির্মমভাবে ফের বলি আরও এক নারী। সেই ঘটনায় উত্তাল পরিস্থিতি।

গত বুধবার ১৪ আগস্ট প্রাক-স্বাধীনতার রাতে রাত দখলের কর্মসূচি করেন মহিলারা। রাস্তায় নেমে প্রতিবাদ জানানো হয় আর জি করের ঘটনার। আর সেই রাতেই খুন হলেন আরও এক তরুণী। ঘটনাটি ঘটেছে বর্ধমান থানার নান্দুর এলাকায়। উদ্ধার হয় ওই তরুণীর দেহ।

জানা গিয়েছে, ওই তরুণী বেঙ্গালুরুতে একটি শপিং মলে চাকরি করতেন। চাকরি করতে করতেই বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে করেসপনডেন্স কোর্সে মাস্টার্স ডিগ্রি করছিলেন তিনি। কিছুদিন আগেই ছুটিতে বাড়ি ফিরেছিলেন তরুণী। বাড়িতে ফিরে নৃশংস ঘটনার শিকার তিনি। মৃত্যু হল আরও এক তরুণীর।

মৃতার মা জানান, গত বুধবার সন্ধ্যায় শৌচকর্মে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই তরুণী। মোবাইল নিয়েই যান তিনি। তারপর থেকেই তাঁর আর কোনও খোঁজ মিলছিল না। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও যখন তরুণী ফিরে আসেন নি, তখন খোঁজাখুঁজি শুরু করে তাঁর পরিবার।

এরপর বাড়ি থেকে ৫০ মিটার দূরে সবজি খেতের পাশে উদ্ধার হয় তরুণীর দেহ। গলার নলি কাটা অবস্থায় উদ্ধার হয় মৃতদেহ। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়ে থাকতে পারে বলে অনুমান পুলিশের। তরুণীর মোবাইল খতিয়ে দেখে ঘটনার তদন্ত করছে পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনার দোষী ধরা পড়ে নি।  

RELATED Articles