Mysterious Death of Class Six Student: প্রতিদিনের মতোই চলছিল ক্লাস। ক্লাসের মধ্যেই আচমকাই অজ্ঞান হয়ে পড়ে এক ছাত্রী। প্রথমে কেউ বিষয়টি বুঝতে পারে নি। তবে পরে ওই ছাত্রী শিক্ষিকার নজরে এলে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন (Mysterious Death of Class Six Student)।
জানা গিয়েছে, ওই ছাত্রীর নাম পাপিয়া দে। বয়স ১১ বছর। গুড়গুড়িপাল থানার মুড়াকাটা গ্রামের বাসিন্দা ওই ছাত্রী। নয়াগ্রাম উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর পড়ুয়া সে। জানা গিয়েছে, প্রতিদিনের মতোই স্কুলে গিয়েছিল পাপিয়া। স্কুলে প্রার্থনার সময়ই অসুস্থ বোধ করতে থাকে সে। এরপর ক্লাসরুমে এসে ব্যাগে মাথা গুঁজে থাকে। তখনই অজ্ঞান হয়ে গিয়েছিল ওই ছাত্রী (Mysterious Death of Class Six Student)।
পাপিয়ার সহপাঠী ভেবেছিল হয়ত শরীর খারাপ, সেই কারণে ব্যাগে মাথা রেখেছে। ক্লাস করানোর সময় বিষয়টি নজরে আসে শিক্ষিকার। তিনি বকাবকিও করতে থাকেন। কিন্তু ওই পড়ুয়ার কোনও প্রতিক্রিয়া না মেলায় কাছে গিয়ে তাকে ডাকতেই ভয় পেয়ে যান শিক্ষিকা। দেখেন অজ্ঞান হয়ে পড়ে রয়েছে ওই ছাত্রী। শরীরে কোনও সাড় নেই তার (Mysterious Death of Class Six Student)।
স্কুলের শিক্ষকরা তড়িঘড়ি খবর দেন ছাত্রীর বাড়ির লোকেদের। পরিবারের লোকজন প্রথমে বাড়ির সামনে একটি হাসপাতালে নিয়ে যান পড়ুয়াকে। সেখান থেকে তাকে পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু সেখানে নিয়ে গেলে ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা (Mysterious Death of Class Six Student)।
ছাত্রীর পরিবার জানিয়েছে, স্কুলে আসার আগে কোনও শারীরিক অসুস্থতা ছিল না ওই ছাত্রীর মধ্যে। হঠাৎ কীভাবে কী হল, তা ঠাওর করতেই পারছেন না তারা। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই ছাত্রীর (Mysterious Death of Class Six Student)। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে খবর।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার