মৌসুমী বায়ু ঢুকবে দক্ষিণবঙ্গে, এবারে আদৌ মিলবে তো হাওয়া অফিসের কথা? কবে স্বস্তির বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ?

Monsoon in South Bengal: বৃষ্টির পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। আবহাওয়া দপ্তরের কথা মাফিক হচ্ছেনা বৃষ্টি। দক্ষিণবঙ্গে বর্ষা (Rain) ঢোকার দিনক্ষণ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার তা কতটা মিলে যায় তা দেখার জন্য অপেক্ষায় রয়েছে রাজ্যবাসী। আবহাওয়াবিদদের মতে আগামী দু-তিন দিনে বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে। সকালবেলা মেঘলা আকাশ, বেলা বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতে (Monsoon in South Bengal)। দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ তুলনায় বেশি হবে। এদিকে উত্তরবঙ্গে দুর্যোগের শেষ নেই, প্রবল বৃষ্টি চলবে আরো ৪-৫ দিন।

জানা গিয়েছে, ৩১ মে থেকে ইসলামপুরে আটকে রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এতদিনে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তাই দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ঢুকবে বর্ষা (Monsoon in South Bengal)। প্রাক বর্ষার বৃষ্টি (Rain) শুরু হবে‌ শীঘ্রই। তারপরে ২০ জুন বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কলকাতার আজ সর্বনিম্ন তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। আজ দক্ষিণবঙ্গসহ কলকাতায় গরম অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। সকাল থেকে অস্বস্তি থাকলে বেলার দিকে বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। দুপুরের পর থেকে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। ‌বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস মিলেছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে ঝড়ো হাওয়া। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান জেলায় বিকেলে বৃষ্টির পূর্বাভাস মিলেছে (Monsoon in South Bengal)

উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত (Rain) চলছে। ফলে উত্তরবঙ্গবাসীর জীবনে দুর্যোগ আরও বাড়বে বলেই অনুমান করা হচ্ছে। ‌সিকিম সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে‌ প্রবল বৃষ্টির প্রভাব পড়বে। পার্বত্য এলাকাতে ভারী থেকে অতিভারী বৃষ্টি চলবে চার-পাঁচ দিন। বৃষ্টির সাথে বইবে দমকা হাওয়া। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বেশ কিছু জায়গায় ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গের নিচের দুই জেলা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে বইবে ঝোড়ো হওয়া।

অতিভারী বৃষ্টির (Rain) প্রভাব পড়েছে উত্তরবঙ্গের নদীগুলিতে। উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর অনেকটাই বেড়ে গেছে। পার্বত্য এলাকায় ধ্বস নামার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। বৃষ্টির জেরে কমে যেতে পারে দৃশ্যমানতা। বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়েছে ট্রাফিক ব্যবস্থা, ব্যাহত হয়েছে যান চলাচল। উত্তরবঙ্গের নিচে এলাকা গুলি প্লাবিত হতে পারে।

RELATED Articles