এবার থেকে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে আর দেওয়া হবে না রান্না করা খাবার, কড়া নির্দেশ দিল নবান্ন

জনসংযোগ আরও বাড়ানোর জন্য সারা বছরই নানান অনুষ্ঠান, সভা থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সারাবছর ধরেই থাকে নানান প্রশাসনিক সভা। পুলিশ প্রশাসন থেকে শুরু করে নিচু স্তরের সংগঠনকে নিরাপত্তার দিকে বাড়তি নজর দিতেই হয়। কোনও ধরণের নিরাপত্তার বিঘ্ন যাতে না হয়, সেই কারণে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে কিছু নিয়মবিধির বদল করা হয়েছে।

গতকাল, শনিবার মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী নবান্ন থেকে জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেই বৈঠকেই নতুন এই নিয়মাবলীর কথা ঘোষণা করেন তিনি। সেই বৈঠকে বলা হয়েছে যে এবার থেকে মুখ্যমন্ত্রীর সভায় আর কখনও কোনও রান্না করা খাবার পরিবেশন করা হবে না। এবার থেকে সভায় দেওয়া হবে প্যাকেটজাত খাবার।

সম্প্রতি নানান জেলায় মুখ্যমন্ত্রীর সভায় খাবারের মান নিয়ে নানান অভিযোগ উঠেছে।, এই নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে নবান্নে। কোনও বড় সভা বা অনুষ্ঠান থাকলে বেশি সংখ্যক মানুষের রান্না করতে গিয়ে কর্মীরা সমস্যার মুখে পড়তে হয়। অনেক ক্ষেত্রে খাবারের মান বজায় রাখা যাচ্ছে না। এমন নানান অভিযোগে বিদ্ধ রাজ্য।

সম্প্রতি শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর পাট্টা বিলি অনুষ্ঠানে এমনই এক সমস্যা হয়েছিল। সেখানে অভিযোগ ওঠে যে রান্না হওয়া বিরিয়ানি নষ্ট হয়ে গিয়েছিল। এরপর থেকেই সাবধানতা অবলম্বন করা শুরু করেছে নবান্ন। এই কারণেই রান্না করা খাবার পরিবেশনে বদল আনার সিদ্ধান্ত।

গতকাল, শনিবার নবান্ন থেকে মুখ্যসচিব সমস্ত জেলা প্রশাসনের কর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সেএ মাধ্যমে বৈঠক করেন। সেখানেই তিনি নির্দেশ দেন, জেলায় মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে আর রান্না করা খাবার নয়, প্যাকেটজাত শুকনো খাবার পরিবেশন করতে হবে। তবে সেই খাবারের মেয়াদ ভালোভাবে দেখে নিয়ে তবেই বিলি করতে হবে। এবারের যত্নশীলতার সঙ্গে ব্যবস্থা করতে হবে জেলা প্রশাসনকে। আর এতে কর্মীদের চাপও কমবে বলে মনে করা হচ্ছে।

RELATED Articles