বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে ধ’র্ষ’ণের অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই মহিলাকে দিনের পর দিন হোটেলে নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য করেছেন উত্তর ২৪ পরগণার ভাঙড়ের প্রভাবশালী তৃণমূল নেতা দীননাথ নস্কর। সম্প্রতি বিয়ের কথা বললে ওই মহিলাকে প্রাণনাশের হুমকিও দেন অভিযুক্ত তৃণমূল নেতা, এমনটাও অভিযোগ। গতকাল, শনিবার ভাঙড় থানায় ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মহিলা।
পুলিশ সূত্রে খবর, ওই মহিলা কর্মসূত্রে দীর্ঘদিন ধরেই ভাঙড়ে থাকেন। কাজের সূত্রেই দীননাথের সঙ্গে পরিচয় হয় তাঁর। ধীরে ধীরে সম্পর্ক ঘনিষ্ঠ হয় তাদের মধ্যে। ইতিমধ্যে ওই তৃণমূল নেতা মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন বলে দাবী করেছেন অভিযোগকারিণী। প্রায় দিনই হোটেল বা রেস্তোরাঁয় নিয়ে গিয়ে দীননাথ তাঁকে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করতেন বলে অভিযোগ করেন মহিলা।
দিনের পর দিন এমন সম্পর্ক থাকার পর সম্প্রতি ওই মহিলা তৃণমূল নেতাকে বিয়ের করার কথা বলেন। কিন্তু অভিযোগ, তা জানাতেই তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্ত তৃণমূল নেতা। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৪১৭, ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে ওই অভিযুক্ত তৃণমূল নেতার বিরুদ্ধে। ৩৭৬ ধারায় ধ’র্ষ’ণ, ৪১৭ ধারায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধ’র্ষ’ণ, ৫০৬ ধারায় প্রানে মেরে দেওয়ার হুমকি দেওয়ার মামলা হয়েছে।
এই ঘটনা প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হন নি অভিযুক্ত তৃণমূল নেতা দীননাথ নস্কর। তাঁর দাবী, এই অভিযোগ সম্প্যরন মিথ্যে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থের জন্য তাঁকে ফাঁসানো হচ্ছে।





