করোনার সেকেন্ড ওয়েভে রীতিমতো ধুঁকছে দিল্লি। ভেঙে পড়ার মুখে স্বাস্থ্যব্যবস্থা। মিলছেনা আইসিইউ বেড, নেই অক্সিজেন। প্রধানমন্ত্রীর কাছে দরবার করছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
এই অবস্থায় দিল্লির মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার পরামর্শ দিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটের তথা পূর্ব দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর।
আরও পড়ুন-ভরসা ডাবল মাস্কিং! করোনার হাত থেকে বাঁচার জন্য ব্যবহার করুন জোড়া মাস্ক, কীভাবে? জেনে নিন
বর্তমানে তিনি নিজে আইপিএলের জন্য ধারাভাষ্যের কাজ করছেন। বুধবার টুইটারে কেজরিওয়ালকে ট্যাগ করে গম্ভীর বলেন, ‘কোনও দূরদর্শিতা নেই, কোনও লক্ষ্য নেই। দিল্লি মরছে। যদি আপনার কোনও লজ্জা থাকে, তাহলে পদত্যাগ করুন।’
No vision, no direction. Delhi is dying. If you have any SHAME, then RESIGN @ArvindKejriwal
— Gautam Gambhir (@GautamGambhir) April 21, 2021
কিন্তু কেজরিওয়ালকে এই পরামর্শ দিয়ে নেটিজেনদের রোষের মুখে পড়েছেন গম্ভীর স্বয়ং। তাঁদের প্রশ্ন, তিনি নিজে একজন সাংসদ হয় ময়দানে না থেকে আইপিএলের অনুষ্ঠান করে কেজরিকে তোপ দাগছেন কেনও? তবে কেজরির বিরুদ্ধে এই প্রথম নয়, আগেও একাধিকবার তোপ দেগেছেন তিনি। মঙ্গলবারও টুইটারে বলেছিলেন, ‘এই সময় কখনও রাজনীতি করতে চাই না। কিন্তু অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর সাঙ্গপাঙ্গরা জঘন্য জনসংযোগ কর্মসূচি চালাচ্ছেন, তার থেকে নিম্ন মানসিকতার আর কিছু হতে পারে না। শয্যা, অক্সিজেনের মতো প্রয়োজনীয় সামগ্রী জোগাড়ের জন্য কয়েকজনের সঙ্গে আমি সারাদিন ধরে ডান, বাম, কেন্দ্র সবাইকে ফোন করে যাচ্ছি। কারণ ছ’বছরে উনি একটাও হাসপাতাল তৈরি করেননি।’
আরও পড়ুন–করোনা-হানায় ত্রস্ত দেশে ঘর ঠান্ডা রাখার যন্ত্রটিও হয়ে উঠছে সাক্ষাৎ ভিলেন!
প্রসঙ্গত উল্লেখ্য মঙ্গলবার দিল্লিতে ২৮,৩৯৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ। তার ফলে দিল্লিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯০৫,৫৪১। আর মঙ্গলবার ২৭৭ জনের মৃত্যুর ফলে রাজধানীতে করোনায় প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ১২,৬৩৮। সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৫,৫৭৫।





