আজ জেলেই কাটাতে হবে! অন্য ডিভিশন বেঞ্চে স্পর্শকাতর নারদ কান্ডের শুনানি হবে না জানালো হাইকোর্ট

বিশেষ কারণবশত আজ শুনানি হয়নি নারদ কান্ডে অভিযুক্ত ৪ হেভিওয়েট নেতার। আজ কলকাতা হাই কোর্টের ওয়েবসাইটে নোটিস দিয়ে জানানো হয়, বিশেষ কারণে আজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বসছে না। আর সেই কারণবশত হাই ভোল্টেজ নারদ মামলার শুনানি আজ অর্থাৎ বৃহস্পতিবারের জন্য স্থগিত রইল।

সূত্র মারফত খবর পাওয়া গিয়েছিল, হাই কোর্টের অন্য কোনও বেঞ্চে আজই নারদ মামলার শুনানি হোক, এমন আবেদন করার সম্ভাবনা রয়েছে ধৃতদের আইনজীবীদের তরফে। আর সেই মতো আজ অর্থাৎ বৃহস্পতিবার‌ই যাতে অন্য বিচারপতির ডিভিশন বেঞ্চে শুনানি হয় তার জন্য আবেদন করেছিলেন মদন মিত্রের আইনজীবী। কিন্তু বেলা গড়াতেই সেই আবেদন খারিজ হয়ে গেল। জানিয়ে দেওয়া হল আজ নয় শুক্রবারই এই মামলার শুনানি হবে।

আর‌ও পড়ুন-বিশেষ কারণবশত আজ হচ্ছেনা নারদ মামলার শুনানি! আপাতত জেল হেফাজতে‌ই ৪ হেভিওয়েট নেতা

কলকাতা হাইকোর্টের এই সিদ্ধান্তের ফলে রাজ্য রাজনীতির চার হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, ও শোভন চট্টোপাধ্যায়দের জেল হেফাজতের মেয়াদ বাড়ে আরও একদিন।

এদিন অভিযুক্ত তৃণমূল নেতা তথা বিধায়ক মদন মিত্রের আইনজীবী কলকাতা হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আবেদন জানিয়ে বলেন, “আজ হাই কোর্টে অন্য ডিভিশন বেঞ্চ তো বসছে। সেখানেই এই মামলার শুনানি হোক।” রেজিস্টার জেনারেল সেই বার্তা পৌঁছে দেন কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের কাছে। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়।

আর‌ও পড়ুন-যদি বলতেই দেবেন না তাহলে ডাকলেন কেন‌ও? পুতুলের মতো বসেছিলাম, নারদ-সংঘাতের আবহে মোদীকে তুলোধোনা মমতার

সূত্রের খবর, প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন, আগামিকালই তাঁর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বসবে। উল্লেখ্য তিনি জানিয়েছেন তাঁর বেঞ্চেই নারদ মামলার শুনানি অনেকটা এগিয়ে গিয়েছে। তাই অন্য বেঞ্চে শুনানি শুরু করে লাভ নেই। তাই এদিন অভিযুক্ত মদন মিত্রের আইনজীবীর আরজি খারিজ হয়ে যায়। আগামীকাল চার অভিযুক্তের ভাগ্য নির্ধারণ হবে বলে জানিয়েছেন তিনি।

RELATED Articles