চালচোর তৃণমূল! তাই খাদ্যমন্ত্রীকে এই দাওয়াই দেওয়ার নিদান দিলেন মোদী

রাজ্যে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে চতুর্থ দফা ভোট গ্রহণ। বাকি আছে আরও চার দফা। বিগত এক মাস ধরে যেভাবে রাজনীতির ময়দানে উত্তাপ ছড়াচ্ছে বিজেপি ও তৃণমূল তাতে তেতে পুড়ে যাচ্ছে বাংলা।

আরও পড়ুনঃ বাকী ৪ দফার ভোটের জন্য প্রচারের নতুন রণকৌশল তৈরি করল বিজেপি

এবার তৃণমূলের উদ্দেশ্যে তোপ দেগে রাজনীতির পারদ কয়েকধাপ চড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বারাসাতের জনসভায় তিনি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে সরাসরি চাল চোর বলে দিলেন! তাঁর বক্তব্য, “করোনার সময় কেন্দ্র চাল ও চানা পাঠিয়েছিল। দিদির লোক সব লুট করে নিল। আমফানের সময় চাল পাঠালাম সেটাও লুঠ করে নিল। গরীব মানুষের কাছে এই চাল পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল খাদ্য মন্ত্রীর। তিনি আবার এই এলাকার লোক। এবার এদের হারালে শুধু হবে না।এদের জামানত বাজেয়াপ্ত করতে হবে। ঘরে ঘরে গিয়ে বলতে হবে এরা গরীব লোকের চাল লুঠ করেছে।”

আরও পড়ুনঃ নির্বাচনী বিধিভঙ্গ, মমতাকে বড় শাস্তি দিল নির্বাচন কমিশন!

তার এই বক্তব্যের পর এই উত্তেজনায় ফেটে পড়েন সভায় উপস্থিত সাধারণ মানুষ। জ্যোতিপ্রিয় মল্লিক এই বছর হাবড়ার তৃণমূল প্রার্থী। আগামী ২২শে এপ্রিল ষষ্ঠ দফায় হাবড়ায় ভোট। আজকে এসে মোদী যেভাবে সরাসরি জ্যোতিপ্রিয় মল্লিক কে আক্রমণ করলেন তৃণমূল যে বেশ বেকায়দায় তা সভায় উপস্থিত মানুষজনের প্রতিক্রিয়া দেখেই বোঝা যাচ্ছিল।

RELATED Articles