‘ফুর্তি করতে নয়, দেশবাসীর সেবা করতে জন্মেছি, নিজের জন্য বাঁচতে চাই না’, বাংলায় প্রচারে এসে কাকে তাক করলেন প্রধানমন্ত্রী মোদী?

শুরু হয়েছে লোকসভা নির্বাচন। দু’দফা ভোটের শেষে এখন অপেক্ষা তৃতীয় দফার ভোটের। বেশ জোরকদমে চলছে নির্বাচনী প্রচার। বাংলার প্রার্থীদের জন্যও প্রচার করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ, শুক্রবার বাংলায় তিনটি সভা রয়েছে তাঁর। সভা থেকেই জনগণের উদ্দেশে বিশেষ বার্তা মোদীর।

আজ, শুক্রবার তিন জায়গায় সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন প্রথমে বর্ধমানে সভা করেন তিনি। এদিন মোদীর ভাষণে সেভাবে কোনও রাজনৈতিক কথা শোনা গেল না। এদিন দেশবাসীকে ঈশ্বরের আসনে বসিয়ে মোদী বলেন, ঈশ্বররূপী জনতার আশীর্বাদ তাঁর মতো করে বিশ্বে কেউ কখনও পায়নি।

মোদীর (Narendra Modi) কথায়, দু’বার প্রধানমন্ত্রী হলেই ইতিহাসের পাতায় নাম উঠে যায়। কিন্তু এরপরও যে তিনি আরাম করেন, তা নয়। মোদীর কথায়, “আমি ফুর্তি করার জন্য জন্মায়নি। আমি নিজের জন্য বাঁচতে চাই না, আপনাদের সেবা করার সংকল্প নিয়ে ভারত মাতার পায়ে মাথা পেতে ১৪০ কোটি দেশবাসীর সেবা করতে চাই”।

এরপরই দেশের জনতাকে নিজের পরিবার আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী (Narendra Modi) বলেন, “আমার কাছে কী আছে? আগে-পিছে কেউ নেই। আমার জন্য জনতাই পরিবার। দেশের সব পরিবারের সন্তান আমার সন্তান। নিজের কেউ নেই, যাঁদের জন্য কিছু করব”।

এদিন ভাষণে মোদী (Narendra Modi) জানান, ছোটো থেকেই তিনি গরিবি দেখে বড় হয়েছেন। সেই কারণে সেই কষ্টটা খুব ভালো করেই জানেন তিনি। এদিন সভায় মোদী বলেন, “আমার একটা স্বপ্ন, দেশবাসীর সকলের স্বপ্ন পূরণ করা। আমি শুধু দেশের মানুষের হয়ে কাজ করতে চাই, তাঁদের সন্তানদের জন্য কাজ করতে চাই”। এদিনের সভা থেকে মোদী বার্তা দিয়েছেন যে দেশ থেকে গরিবির সমস্যা চিরতরে দূর হবে।

এদিন সভা থেকে মোদীর (Narendra Modi) আশ্বাস, আগামী ৫ বছরে রো ভালো কাজ হবে দেশে। গত ১০ বছরে দেশ থেকে গরিবি সমস্যা অনেকটা মিটেছে। ২৫ কোটি মানুষকে দারিদ্র সীমার বাইরে আনা হয়েছে বলে জানান মোদী। এদিনের সভা থেকে প্রধানমন্ত্রীর আশ্বাস, আগামীতে ভারতবাসীর আয় বৃদ্ধি হবে। এর জেরে বাংলারও উপকার হবে বলে জানান মোদী।

আরও অন্যান্য খবর