Operation using mobile torch: অপারেশন থিয়েটার কিন্তু তাতে আলোই নেই। মোবাইলের টর্চ জ্বালিয়েই অস্ত্রোপচার করলেন চিকিৎসকরা (Operation using mobile torch)। কিন্তু সেই আলোয় কী আর অস্ত্রোপচার সম্ভব! ফলস্বরূপ, মৃত্যু হল গর্ভস্থ শিশুর। সঙ্গে প্রাণ হারালেন মা-ও।
শহরের নামী হাসপাতালের এমনই বেহাল দশা যে সন্তান জন্ম দিতে গিয়ে প্রাণ হারালেন প্রসূতি। সঙ্গে মৃত্যু শিশুরও। জানা গিয়েছে, চলতি সপ্তাহের সোমবার প্রসব যন্ত্রণা ওঠায় বছর ছাব্বিশের এক প্রসূতিকে ভর্তি করানো হয়েছিল এই হাসপাতালে। আর সোমবার সকাল থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় ওই হাসপাতালে। তিন ঘণ্টা পরেও জেনারেটর চালু হয়নি হাসপাতালে (Operation using mobile torch)।
জানা গিয়েছে, ওই অবস্থাতেই প্রসূতিকে নিয়ে যাওয়া অপারেশন থিয়েটারে। আলো না থাকায় মোবাইলের টর্চ জ্বালিয়ে অস্ত্রোপচার শুরু করেন চিকিৎসকরা (Operation using mobile torch)। কিছুক্ষণ বাদে চিকিৎসকরা জানান যে শিশুর মৃত্যু হয়েছে। পরবর্তীতে অতিরিক্ত রক্তক্ষরণের জেরে মৃত্যু হয় প্রসূতিরও। ঘটনাটি ঘটেছে বাণিজ্যনগরী মুম্বইতে। বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশনের একটি হাসপাতালে ঘটেছে এমন মর্মান্তিক ঘটনা।
এই ঘটনায় প্রসূতির শাশুড়ি জানান, যখন তাঁর পুত্রবধূকে হাসপাতালে ভর্তি করা হয়, তখন সে সুস্থই ছিল। ২৯শে এপ্রিল সকাল ৭টা নাগাদ তাঁকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারে (Operation using mobile torch)। সারাদিন সেখানেই রাখা হয়েছিল। রাত ৮টা নাগাদ তাদের জানানো হয় যে শিশুর মৃত্যু হয়েছে।
তাদের এও জানানো হয় যে প্রসূতির অবস্থা স্থিতিশীল। কিন্তু পরিবারের লোকজন যখন তাঁকে দেখতে যান, তখন দেখেন যে প্রসূতির শরীর রক্তে ভেসে যাচ্ছে। আর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে কিছুক্ষণ বাদে মৃত্যু হয় প্রসূতিরও। এই ঘটনার পরই হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখান রোগীর পরিবার ও আত্মীয়রা (Operation using mobile torch)।
মৃত যুবতীর পরিবারের অভিযোগ, তাদের কোনও অনুমতি না নিয়ে যুবতীর পেট কেটে অস্ত্রোপচার করা হয়েছিল। ওইদিন অন্য এক প্রসূতিরও অস্ত্রোপচার করা হয় মোবাইলের আলোয় (Operation using mobile torch)। প্রমাণ হিসেবে তারা বিএমসি-র কাছে ছবি ও ভিডিও পেশ করেছে। বিএমসির তরফে এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর।





