WB Election 2021: এবার ভোট হবে শান্তিপূর্ণ, ভয় নয়, শুধুই জয়, খড়গপুরের মাটিতে দাঁড়িয়ে আসল পরিবর্তনের ডাক মোদীর

আজ খড়গপুরে দলীয় প্রচারে সামিল হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বাংলা সফরের আগে গতকাল একটি ভিডিও শেয়ার করে বাংলায় বিজেপির জয় নিশ্চিত বলে জানান মোদী। বৃহস্পতিবার পুরুলিয়ার জনসভার একটি ভিডিও পোস্ট করে মোদী বলেন যে বাংলায় নতুন যুগের সূচনা হবে। বাংলায় বিজেপিই ক্ষমতায় আসছে।

এদিন খড়গপুরের সভায় প্রথমেই মোদীর ভাষণে উঠে আসে বাংলার নানান মনিষী, বিপ্লবীদের কথা। তাঁর কথার ভাঁজে স্থান পান ক্ষুদিরাম বসু থেকে শুরু করে মাতঙ্গিনী হাজরার মতো শহিদদের নাম। মাতঙ্গিনী হাজরা যে দেশের নারী শক্তির সবচেয়ে বড়, তাও বলেন তিনি।

আরও পড়ুন- হাতজোড় করার বদলে পা দেখিয়ে ভোট চাইছেন মুখ্যমন্ত্রী, মমতাকে তীব্র তোপ শুভেন্দুর

এদিনের সভায় দিলীপ ঘোষের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, দিলীপ ঘোষের মতো লড়াকু রাজ্য সভাপতি রয়েছে বাংলায়। বাংলায় বিজেপির ক্ষমতা প্রতিষ্ঠার জন্য দিলীপ ঘোষ কয়েক বছর শান্তিতে ঘুমোননি। দিদির হুমকি সহ্য করে এই মাটি কামড়ে পড়ে রয়েছেন তিনি।

মোদীর মতে, কংগ্রেস, বাম ও তৃণমূল দীর্ঘদিন ধরে বাংলার মানুষের উপর অত্যাচার চালিয়েছে। তবে প্রধানমন্ত্রীর আর্জি, “আমাদের একটা সুযোগ দিন, আমরা ৫ বছরে ৭০ বছরের কালিমা ঘুচিয়ে দেব। আপনাদের সমস্যা দূর করতে দিনরাত মেহনত করব। প্রতিটি বাড়িতে শুদ্ধ জল পাঠাবো।“

এরপরই মমতকা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে তোপ দেগে মোদীর দাবী, “১০ বছর ধরে বাংলাকে বরবাদ করেছে দিদি। দিদির অয়ারতি হচ্ছে তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট। দিদি বলছেন খেলা হবে, কিন্তু রাজ্য বলছে খেলা শেষ হবে, উন্নয়ন হবে। কোনও দুর্নীতির হিসেব চাইলে দিদি জেলে ঢুকিয়ে দেন। চাকরির হিসেব চাইলে দিদি ঘর জ্বালিয়ে দেন। বাবা আম্বেদকর সবাইকে ভোট দেওয়ার অধিকার দিয়েছে। কিন্তু দিদি সেই অধিকার ছিনিয়ে নিয়েছে”।

আরও পড়ুন- প্রার্থী তালিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ! ক্ষোভে শ্যামনগরে নিজেদের দলীয় কার্যালয়ই উপড়ে দিল বিজেপি কর্মীরা 

প্রধানমন্ত্রীর দাবী, আগের নির্বাচনে তৃণমূল যেভাবে ভোট ক্রাত, এবার আর তা হবে না। তিনি আশ্বস্ত করে বলেন যে এবার বাংলার মানুষ শান্তিতে ভোট দিতে পারবে। এবার আর ভয় নয়, বরং শুধুই জয় হবে। রাজ্যের মানুষের জয়।

RELATED Articles